সাকিব ইস্যুতে বরফ গলছে! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪

সাকিব ইস্যুতে বরফ গলছে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ |
সাকিব আল হাসানের ঘরের মাটিতে শেষ টেস্ট খেলার বিষয়টি এখনো নিশ্চিত নয়। এ নিয়ে নারী বিশ্বকাপ দেখতে দুবাইয়ে অবস্থানরত ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্তব্যকে ইতিবাচক হিসেবেই দেখছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। এমন পরিস্থিতিতে বিসিবির শীর্ষ কর্তাদের অনেকেই মানছেন, সাকিব ইস্যুতে বরফ গলার প্রেক্ষাপট তৈরি হয়েছে। আগামী মাসে ঢাকা-চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে অবসর নেওয়ার কথা আগেই জানিয়ে রেখেছেন সাকিব আল হাসান। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে নিরাপত্তার নিশ্চয়তাও চেয়েছিলেন তিনি। বিসিবি সভাপতি ফারুক আহমেদও তার নিরাপত্তা ইস্যুতে কথা বলেছেন উপদেষ্টাদের মতো করেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কথায় এতদিন আশাবাদী হওয়ার মতো কিছু খুঁজে পাওয়া যায়নি। এ

কারণে ধরে নেওয়া হয়েছিল ভারতের বিপক্ষে কানপুরেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন সাকিব আল হাসান। কিন্তু সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, সাকিব দেশেই শেষ টেস্ট খেলুক, এটা ব্যক্তিগতভাবে আমি নিজেও চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদের কথায়, ‘সাকিব আল হাসান এমন একজন খেলোয়াড়, দেশের জন্য যার অনেক অবদান আছে। তিনি দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলতে চান। আমিও ব্যক্তিগতভাবে চাই সে সুযোগটা তিনি পাক।’ দেশে এসে শেষ টেস্ট খেলে প্রয়োজন হলে নির্বিঘ্নে যাতে দেশের বাইরে যেতে পারেন, এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তা চেয়েছিলেন সাকিব আল হাসান। এতদিন যুব ও ক্রীড়া উপদেষ্টা বলছিলেন, ‘খেলোয়াড় হিসেবে সব নিরাপত্তা নিশ্চিত

করা হবে। কিন্তু মানুষের মনের ক্ষোভ দূর করার উদ্যোগ সাকিব আল হাসানকেই নিতে হবে।’ চলতি মাসেই দুই টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফর করার কথা। সফরে ২১ থেকে ২৫ অক্টোবর ঢাকায় প্রথম টেস্ট খেলবে দেশটি। ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলবেন এ অলরাউন্ডার। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে ২৬ সেপ্টেম্বর টেস্ট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ওই ঘোষণার সময়ই দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন মাগুরা থেকে উঠে

আসা অলরাউন্ডার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: পাটওয়ারী ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা সহসাই খুলছে না হরমুজ প্রণালি নাইন-ইলেভেনের আগে ভারতও ছিল ওসামা বিন লাদেনের নিশানায়: সিআইএ প্রতিবেদন সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল চীন ২০ বছর একই লটারি নম্বরে ভাগ্য বদল, জিতলেন দেড় লাখ ডলার অনুসন্ধানে দুদক: এনসিপি নেতা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি পাচারের অভিযোগ আদানির বন্ধ ইউনিট সচল হতেই থমকে গেল রামপাল বিদ্যুৎ কেন্দ্র: কমছে না লোডশেডিং চাল-তেল-সবজি-কাঁচামালের পর এবার ভারত থেকে এলো সাড়ে ৩ লাখ কেজি ইলিশ! বাদ যাবে না কোনো পণ্য ডেঙ্গুর হটস্পট চট্টগ্রাম: একদিনে আক্রান্ত ৮৭, মৃত্যু ২ পুঁজিবাজারে আস্থার সংকট, বিক্রির চাপে ক্রেতা কম টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবদলের ২ নেতা গ্রেপ্তার হুথিদের হাতে মায়ুন দ্বীপের পতন: বাব আল-মান্দাব প্রণালীর নিয়ন্ত্রণ ইরান-সমর্থিত বিদ্রোহীদের হাতে ৯/১১ থেকে কি সত্যিই শিক্ষা নেয়নি যুক্তরাষ্ট্র? মেসির দুর্দান্ত গোলেও জিততে পারল না ইন্টার মায়ামি জোড়া গোল দিয়ে এমবাপে বললেন, ‘প্রথমার্ধেই খেলা শেষ করে দিয়েছি’ মোদি-শি বৈঠক: গালওয়ান-পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত-চীন সংলাপ জানুয়ারি-আগস্টঃ বাংলাদেশে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ভয়াবহ চিত্র প্রধানমন্ত্রীর লাইভ শুরুর সাথে সাথেই গেল বিদ্যুৎ, ফিরল বক্তব্য শেষ হওয়ার পর আত্মগোপন থেকে ২ বছর পর বাড়ি ফিরতেই পরিবারের সামনে যুবলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা