সাকিবের শিকার হওয়ার আগে শচীনকে পেছনে ফেললেন কোহলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪

সাকিবের শিকার হওয়ার আগে শচীনকে পেছনে ফেললেন কোহলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ |
খালেদ আহমেদের হাতে অনেক সময় ছিল রানআউটটা করার জন্য। তবে সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশি পেসার। উইকেটের উদ্দেশে আন্ডারআর্ম থ্রো করতে গিয়ে গুবলেট পাকিয়েছেন। তাতে প্রাণে পানি পান বিরাট কোহলি। জীবন পেয়ে সেটাকে কাজে লাগাতে জানেন কোহলি। ২ রানে বেঁচে গিয়ে পৌঁছেছেন ৪৭ রান পর্যন্ত। সাকিব আল হাসানের বলে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হওয়ার আগেই শচীন টেন্ডুলকারের একটি রেকর্ড নিজের করে নিয়েছিলেন তিনি। ৫৯৪ ইনিংসে ২৭ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক ছুঁয়ে পেছনে ফেলেছেন শচীনকে। ২৭ হাজার রান করতে শচীনের ব্যাট করতে হয়েছিল ৬২৩ ইনিংসে। ইনিংস বড় করতে না পারার অতৃপ্তি যদিও-বা ছুঁয়ে যায় কোহলিকে, নতুন আরেক কীর্তি দিয়ে সে

আক্ষেপ পোষানোর রসদ হাতেনাতে পেয়ে গেলেন। এদিকে কোহলি ফেরার আগেই বাংলাদেশের ২৩৩ রান টপকে লিডের দেখা পেয়ে যায় ভারত। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করা ভারত এখন সে লিড বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারে ৫ উইকেটে ২৬৪ রান করেছে ভারত। লিড ৩১ রানের। ৬৫ রানে ব্যাট করছেন কেএল রাহুল, নতুন ক্রিজে এসেছেন রবীন্দ্র জাদেজা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া