সাকিবের চোটের ব্যাপারে কিছুই জানেন না হাথুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সাকিবের চোটের ব্যাপারে কিছুই জানেন না হাথুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪ |
সাকিবের চোটের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানেন না বলেই জানালেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কানপুরে শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ–ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে বুধবার গ্রিন পার্কে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে নিয়ে এ কথা বলেন হাথুরু। এদিন সংবাদ সম্মেলনে সাকিবের চোটের ব্যাপারে হালনাগাদ খবর জানতে চাওয়া হয়েছিল তার কাছে। হাথুরুসিংহে সরাসরি বলেছেন, ‘সাকিবের চোটের ব্যাপারে অফিশিয়ালি আমার কিছু জানা নেই।’ চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। এমন হারের পর সাকিবের চোট-বিতর্ক নিয়ে বাংলাদেশ দলের নির্বাচক হান্নান সরকার জানিয়েছিলেন, ফিট হয়ে চেন্নাই টেস্ট খেলতে নামলেও বোলিংয়ের সময় আঙুলে ব্যথা পেয়েছেন সাকিব। পরে ব্যাটিংয়ের সময়

বলের আঘাতও পেয়েছেন। সাকিব এখন বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলামের পর্যবেক্ষণে আছেন। কানপুরে দলের অনুশীলনের পর সাকিবকে তাই এ টেস্টে দলে রাখা না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। এ বিষয়ে জানতে চাওয়া হলে হাথুরুসিংহে বলেন, ‘সাকিবকে নিয়ে এ মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারও কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।’ সাকিবের চোট নিয়ে বিতর্কটা মূলত শুরু হয় চেন্নাই টেস্ট চলাকালীন। কাউন্টি ক্রিকেটে ভালো বোলিং করা আসা সাকিবকে চেন্নাই টেস্টে বল হাতে তেমন কার্যকর মনে হয়নি। বোলিংয়েও এসেছেন বেশ দেরিতে। ভারতের প্রথম ইনিংসে বোলিংয়ে এসেছেন ৫৩তম ওভারে। তৃতীয় দিনের খেলার শুরুতে ধারাভাষ্যকার ও ভারতের সাবেক বাঁহাতি স্পিনার মুরালি কার্তিক সাকিবের

সঙ্গে কথা বলে জানান, ‘তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে। সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙুলে তিনি বলের অনুভূতিটাও পাচ্ছেন না।’ পরে ধারাভাষ্যে এসে জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল সাকিবের চোট নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘টিম ম্যানেজমেন্টের অবশ্যই জানানো উচিত, তারা এই ইনজুরির কথাটা আগে থেকেই জানত কি না।’ এরপর ভারত সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকা নির্বাচক হান্নান সরকার বোলিং ও ব্যাটিংয়ের সময় সাকিবের আঙুলে ব্যথা পাওয়ার খবরটি জানান। চেন্নাই টেস্টে ব্যাটে-বলে তেমন কিছু করতে পারেননি সাকিব। ভারতের প্রথম ইনিংসে ৮ ওভারে ৫০ রানে উইকেটশূন্য ছিলেন। দ্বিতীয় ইনিংসেও উইকেটশূন্য ছিলেন ১৩ ওভারে ৭৯

রান দিয়ে। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের প্রথম ইনিংসে ৩২ রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে আউট হন ২৫ রান করে। সংবাদ সম্মেলনে তাই হাথুরুসিংহের কাছে জানতে চাওয়া হয়েছিল, সাকিবের পারফরম্যান্সে তিনি হতাশ কি না? প্রশ্ন শুনে একটু হেসে নেন হাথুরুসিংহে। তারপর বলেন ‘আমি তার পারফরম্যান্স নিয়ে হতাশ নই, গোটা দলের পারফরম্যান্স আরও ভালো হতে পারত। আমি নিশ্চিত সেও এটা জানে যে, সে আরও ভালো পারফর্ম করতে পারে। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে দ্বিতীয় ইনিংসে সে সত্যিই ভালো ব্যাটিং করেছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু