সরকার ব্যর্থ হলে রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না : ধর্ম উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪

সরকার ব্যর্থ হলে রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না : ধর্ম উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ |
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা আগ্নেয়গিরির ওপর বসে আছি। আপনারা সেটা জানেন না। সেটা না জেনে বুকের ওপর ছুরি মারছেন। যেকোনো মুহূর্তে একটা পরিবর্তন আসতে পারে। আমি যদি ব্যর্থ হই। সরকার যদি ব্যর্থ হয়। আপনাদের ওপর বিপদ চলে আসবে। রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। আগে কী বিপদ দেখেছেন! আরও বড় বিপদ আপনাদের জন্য অপেক্ষা করছে। শুক্রবার (১১ অক্টোবর) রাতে শহরের দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলূম মাদ্রাসায় ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা নির্বাচন দেবো। জনগণ ভোট দিতে পারবে। যারা নির্বাচিত হতে পারবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা

বিদায় নেবো। আমাদের হাতে সময় কম। দেড় বছর বা সামান্য দুই-এক মাস বেশি সময় আছে। ১৬ বছরের জঞ্জাল দেড় বছরে দূর করব কী করে! আমরা যদি বেশি দিন সময় পেতাম আরও অনেক কাজ করতে পারতাম। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। তিনি আরও বলেন, সমস্ত রাজনৈতিক দলকে সমান সুযোগ দিয়ে ভোটার লিস্ট হালনাগাদ করে আমরা নির্বাচন দেবো। ১৬ বছর পরে এ দেশের মানুষ প্রথম নিজের খুশিতে ভোট দিতে পারবে। আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, আমরা তার কাছে ক্ষমতা দিয়ে চলে আসব। আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আমরা ক্ষমতা ধরে রাখব না। ফেসবুকে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, আমার ভুল

ত্রুটি হতে পারে, আমি মানুষ। আপনারা আমাকে পরামর্শ দেবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে ধরিয়ে দিবেন। তবে ফেসবুকে লেখেন কেন? ফেসবুক কোনো সমাধান করে না। আপনার ফেসবুকের কথা আমি ধরব না। কেউ যদি ফেসবুকে লিখে আমাকে অপমান করতে চান। আমার বিশাল সাইবার টিম আছে আপনাকে অপমান করার জন্য দাঁড়িয়ে যাবে। কোনো শয়তান বেয়াদবকে এক সেকেন্ডের জন্য ছাড় দেবো না। তোমার মতো যদু মধু ফেসবুকারদের কথায় আমি রাষ্ট্র পরিচালনা করব না। আমাকে যদি ব্যর্থ করে দিতে চাও তুমি ব্যর্থ হয়ে যাবে। আমরা রাষ্ট্র পরিচালনার জন্য ফেসবুকের মুখাপেক্ষী নই। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর

সভাপতি আলহাজ মোহাম্মদ হাতেম, হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাবেক সহ-সভাপতি মাওলানা আবু তাহের জিহাদী, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদে বাড়ি ফেরা মানুষের ঢল হাম সংক্রামনের ঝুঁকি বাড়াতে পারে, সতর্ক করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ৫০০ আসন্ন বাজেটে চাল-ডালসহ নিত্যপণ্যে বাড়তি করের প্রস্তাব সাড়ে ছয় মাসের বিরতির পর স্বীকৃত ক্রিকেটে ফিরছেন সাকিব এক জোড়া স্যান্ডেল ইরান-ইসরায়েল যুদ্ধ: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, শান্তি প্রচেষ্টায় তেহরানে পাকিস্তানি সেনাপ্রধান সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ পর্তুগালে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহ্বায়কের ওপর ছাত্রলীগের ডিম নিক্ষেপ নাহিদ-আসিফ-মাহফুজরা ব্যর্থ, আওয়ামী লীগও অ্যাক্টিভ হয়েছে- ফরহাদ মজহারের ক্ষোভ বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ নোবেল মুখোশের আড়ালে ইউনূসের বিলিয়ন ডলারের প্রতারণার সাম্রাজ্য শিশুর নিরাপত্তা শুরু হোক ঘর থেকেই: গুড টাচ, ব্যাড টাচ এবং যা শেখা দরকার আগেই চুলে কাঁচা ডিম লাগলে দুশ্চিন্তা নয়: বরং মেখে নিন, উপকার অনেক হাত না মিলিয়ে বিতর্কে কোহলি রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ রামিসা হত্যার ফরেনসিক রিপোর্ট হস্তান্তর ‘আমাকে বোকা বলবেন না, বরং একজন মেধাবী স্বৈরশাসক বলুন’: ট্রাম্প ইসরাইলি হামলায় ধূলিসাৎ দক্ষিণ লেবাননের পুরো জনপদ শুধু যুক্তরাষ্ট্র নয়, গাজা যুদ্ধে ইসরাইলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ভারতসহ ৫১ দেশ