সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৬

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৬ |
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘দম’-এ অভিনয় এবং এই সিনেমার পেছনের গল্প বলতে গিয়ে অঝোরে কাঁদলেন আফরান নিশো। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেমার প্রেক্ষাপট নিয়ে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। নিশোর এই আবেগপ্রবণ মুহূর্তটি তার ভক্তমহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি ঈদে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমাটি । বক্স অফিসে যেমন ঝড় তুলেছে, তেমনি দর্শকদের হৃদয়েও এক বিশেষ জায়গা করে নিয়েছে ‘দম’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার পেছনে রয়েছে এক আবেগঘন গল্প। যা বলতে গিয়ে নিজেকে সামলাতে পারেননি পর্দার জনপ্রিয় এই অভিনেতা। রাজধানীর একটি অভিজাত স্থানে আয়োজিত এই সংবাদ

সম্মেলনে আফরান নিশোর পাশাপাশি উপস্থিত ছিলেন ছবির নায়িকা পূজা চেরি এবং প্রযোজক রেদোয়ান রনি ও শাহরিয়ার শাকিল। তবে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সিনেমার মূল গল্পের সেই বাস্তব চরিত্র ‘নূর’, যার জীবনসংগ্রামকে উপজীব্য করেই ‘দম’ নির্মাণ করা হয়েছে। নিজের অভিনীত চরিত্র এবং বাস্তব জীবনের নূরের লড়াই নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে বাকরুদ্ধ হয়ে পড়েন নিশো। তিনি আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘দেখুন, দিনশেষে আমিও তো রক্ত-মাংসের গড়া মানুষ।’ এইটুকু বলার পরেই তিনি স্তব্ধ হয়ে যান এবং অঝোরে কাঁদতে শুরু করেন। সংবাদ সম্মেলনে আফরান নিশো জানান, নূর চরিত্রে নিজেকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তিনি কোনো খামতি রাখেননি। চরিত্রের গভীরে প্রবেশ করতে তিনি সরাসরি নূরের গ্রামে গিয়েছিলেন।

সেখানে নূরের বাবা ও ভাইয়ের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন এবং তাদের যাপিত জীবনের কঠিন ও নির্মম সংগ্রামের গল্পগুলো শুনেছেন। নিশো বলেন, ‘তাদের জীবনের কষ্টগুলো একদম সত্যি। আমি শুধু সেই জীবনটা যাপন করার এবং অনুভব করার চেষ্টা করেছি। তাদের সেই হাহাকার আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে।’ সিনেমাটির প্রতি নিজের ভালোলাগার কথা জানিয়ে নিশো উল্লেখ করেন, ‘দম’-এর শক্তিশালী ও বাস্তবমুখী চিত্রনাট্যই তাকে এই কাজের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। এই চরিত্রের প্রয়োজনে তিনি নিজেকে ভেঙে নতুনভাবে গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে এই অভিনেতা বলেন, তারা যেন প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখেন এবং একজন সাধারণ মানুষের টিকে থাকার

অদম্য লড়াইকে অনুভব করেন। উল্লেখ্য, ‘দম’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও আলফা আই। মুক্তির পর থেকেই সিনেমাটি আয়ের দিক থেকে শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং দেশের সীমানা ছাড়িয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহগুলোতেও প্রদর্শিত হচ্ছে। পূজা চেরির সঙ্গে নিশোর অনবদ্য রসায়ন এবং নূরের জীবনের বাস্তবধর্মী চিত্রায়ন দর্শকদের মাঝে এক ভিন্নতর উন্মাদনা সৃষ্টি করেছে। নির্মাতা ও প্রযোজনা সংস্থা দাবি করেছে, বাংলাদেশে এমন গল্পের সিনেমা আগে কখনও নির্মিত হয়নি। সব মিলিয়ে ‘দম’ বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের