শেষের ঝলকে লড়াকু পুঁজি বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪

শেষের ঝলকে লড়াকু পুঁজি বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ |
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের ব্যাটিং একেবারে মন্দ হয়নি। যদিও ইনিংসের বড় একটা সময় প্রচণ্ড ধীরগতিতে ব্যাট চালিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। তবে শেষ পর্যন্ত অধিনায়ক নাজমুল শান্তর ফিফটি এবং নাসুম-জাকেরদের ক্যামিওতে লড়াকু পুঁজি পেয়েছে দল। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান পর্যন্ত পৌঁছেছে বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা দেখেশুনে খেলার চেষ্টা করেন। তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার তানজিদকে হারায় বাংলাদেশ। ২২ রানে তাকে ফেরান প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের জয়ের নায়ক স্পিনার গাজানফার। তানজিদ ফেরার পর দ্বিতীয় উইকেটে শান্তকে নিয়ে ৭১ রানের দারুণ এক জুটি গড়ে তোলেন

সৌম্য সরকার। তবে ব্যক্তিগত ৩৫ রানে রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। যদিও রিভিউ নিলে বেঁচে যেতেন। কারণ রশিদের বল পিচ করেছিল লেগ স্টাম্প লাইনের বাইরে। রিভিউ না নেওয়ায় দারুণ সেই জুটির পরিসমাপ্তি ঘটে। শান্ত দেখেশুনে খেলে ৭৫ বলে ফিফটি ছুঁয়েছিলেন। তবে তাকে সঙ্গ দিতে নেমে ২২ রানের বেশি নিতে পারেননি সহ-অধিনায়ক মিরাজ। রশিদ খানের বলে স্টাম্প উড়ে গেছে তার। তাওহিদ হৃদয়কে ১১ রানে থামিয়েছেন নানগেয়ালিয়া খারোটে। এদিকে পঞ্চাশ পেরোনোর পর রান তোলার গতি বাড়ানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হন শান্ত। আফগান স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে বেগ পেতে হয়েছে তার। শেষ পর্যন্ত নানগেয়ালিয়ার বল শূন্যে ভাসিয়ে খেলতে গিয়ে ক্যাচ

হয়েছেন তিনি। ফেরার আগে তার ব্যাটে এসেছে ১১৯ বলে ৬ চার ও এক ছক্কায় ৭৬ রান। একই বোলারের বলে উচ্চাভিলাষী শট খেলে ৯ বলে ৩ রানে থামতে হয়েছে মাহমুদউল্লাহকে। তবে শেষদিকে নাসুম আহমেদ ও জাকের আলীর জোড়া ক্যামিওতে আড়াইশ ছাড়ায় বাংলাদেশের স্কোর। ২৬ বলে ৩১ রানে অপরাজিত থাকেন অভিষেক ওয়ানডে খেলতে নামা জাকের। অন্যদিকে গাজানফারের দ্বিতীয় শিকার হয়ে ফেরার আগে ২৫ রান করেন স্পিনার নাসুম। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন নানগেয়ালিয়া খারোটে। এছাড়া দুটি করে উইকেট গেছে রশিদ ও গাজানফারের ঝুলিতে। প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য দ্বিতীয়

ওয়ানডে তাই এখন বাঁচামরার লড়াই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?