শেষভাগের জরিপে এগিয়ে ট্রাম্প, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪

শেষভাগের জরিপে এগিয়ে ট্রাম্প, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ |
ঘনিয়ে এসেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিনক্ষণ। নির্বাচনের প্রচার-প্রচারণার পুরো সময় বেশির ভাগ জরিপেই এগিয়ে ছিলেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। কিন্তু শেষ ভাগের জরিপে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। চলতি সপ্তাহের জরিপগুলোতে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রে অতিগুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য অ্যারিজোনায় করা এক জরিপেও এগিয়ে আছেন তিনি। নির্বাচনে ব্যবধান গড়ে দিতে পারে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো। তাই ভোটারদের কাছে টানতে সেসব অঙ্গরাজ্যে শেষ মুহূর্তের প্রচারণা চালিয়ে যাচ্ছেন কমলা ও ট্রাম্প। দেশটির তিনটি কলেজ- ফাঙ্কলিন, মার্শাল ও মেরিস্ট এবং সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল পরিচালিত সবশেষ জরিপে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে গেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এছাড়া মেরিস্ট কলেজের জরিপে অ্যারিজোনায়

এক পয়েন্টে ও নর্থ ক্যারোলিনায় দুই পয়েন্টে এগিয়ে গেছেন ট্রাম্পকে। জর্জিয়ায় কমলা ও ট্রাম্প দুজনেরই জনসমর্থন দেখানো হয়েছে ৪৯ শতাংশ করে। অপরদিকে ফ্রাঙ্কলিন ও মার্শাল কলেজের জরিপে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের সমর্থন ৫০ শতাংশ ও কমলার পক্ষে ৪৯ শতাংশ ভোটার রয়েছেন। ট্রাম্পের জন্য সুখবর নিয়ে এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের জরিপও। তাতে দেখা গেছে, দেশব্যাপী জনপ্রিয়তায় কমলার চেয়ে এগিয়ে আছেন তিনি। ট্রাম্প পেয়েছেন ৪৭ শতাংশ আর তার প্রতিদ্বন্দ্বী কমলা পেয়েছেন ৪৫ শতাংশ জনসমর্থন। এর আগে গেল আগস্টে আরেকটি জরিপ করেছিল সংবাদমাধ্যমটি। সে সময় ট্রাম্পের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে ছিলেন কমলা। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প দোদুল্যমান অঙ্গরাজ্য অ্যারিজোনা ও নেভাদায় একাধিক স্থানে জনসভা করেছেন। আর

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে সঙ্গে নিয়ে জর্জিয়ার আটলান্টায় প্রচারণা চালিয়েছেন কমলা হ্যারিস। ভোটারদের কাছে টানতে শেষ মুহূর্তের প্রচারণায় এখন ব্যস্ত কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। এদিকে এবারের নির্বাচনে ট্রাম্পকে জেতাতে মরিয়া ধনকুবের ইলন মাস্ক। অক্টোবরের প্রথম ১৫ দিনে আমেরিকা পিএসি বা পলিটিক্যাল অ্যাকশন কমিটিকে ৪৪ মিলিয়ন ডলার (৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার) দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। আমেরিকা পিএসি রিপাবিলকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশিত এক নথিতে এ তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর- এই তিন মাসে ইলন মাস্ক আমেরিকা পিএসসি

গ্রুপকে ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার দিয়েছিলেন। এরপরই অক্টোবরের প্রথম ১৫ দিনে ৪ কোটি ৪০ লাখ ডলার দেওয়ার খবর এলো। মার্কিন নির্বাচনে যেসব অঙ্গরাজ্যে দুই প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে, আমেরিকা পিএসি সেসব অঙ্গরাজ্যে ভোটারদের ট্রাম্পের পক্ষে আনতে কাজ করছে। দেশটির ফেডারেল নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যানুযায়ী, এসব রাজ্যে অক্টোবরের প্রথমার্ধে ৪ কোটি ৭০ লাখ ডলার ব্যয় করেছে পিএসি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। এদিকে চলছে আগাম ভোট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বৈশ্বিকভাবে কতটা প্রভাব ফেলবে তা দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। শেষ মুহূর্তের প্রচারণা চালিয়ে যাচ্ছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড

ট্রাম্প। ভোটারদের কাছে টানতে নিরলস পরিশ্রম করছেন দুই প্রার্থীই। বিভিন্ন জনমত সমীক্ষায় জনপ্রিয়তার পারদ ওঠা-নামা করছে দুই প্রার্থীরই। দেশটির রীতি অনুযায়ী অনেক রাজ্যেই শুরু হয়েছে আগাম ভোট। নিজে কেন্দ্রে গিয়ে কিংবা ব্যালটে ভোট দিয়ে তা ডাকযোগে প্রেরণ- এই দুই পদ্ধতির যে কোনো একটিতে ভোট দিচ্ছেন ভোটাররা। এরই মধ্যে রেকর্ড তিন কোটিরও বেশি নাগরিক আগাম ভোট দিয়েছেন। গেল সপ্তাহে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে আগাম ভোটগ্রহণ শুরু হয়। সূত্র: নিউইয়র্ক টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইমাম-খাদেম সম্মানীর তালিকা তৈরিতে অসততা “সৎ লোকের শাসন” দাবিদার জামায়াতে ইসলামীর সেনাবাহিনীর দুই বছরের ‘ডেভিল হান্ট’ অভিযানেও অধরা জুলাই আন্দোলনে জেল পালানো ৬৯০ অপরাধী, তালিকায় দুই শীর্ষ জঙ্গি চাঁদার দাবিতে নোয়াখালীতে বিয়ের গাড়ীতে গুলি : গুলিবিদ্ধ ৫ রাজস্ব ঘাটতির বোঝা এবার হকারদের কাঁধে, নতুন ফি কাঠামোয় ক্ষোভ; মূল্য বৃদ্ধির আশংকায় ক্রেতারা ফাঁস হয়ে গেলো প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য প্রস্তুত করা দাবিদাওয়ার লম্বা ফর্দ ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের কথা জানালেন শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চাওয়া রিট খারিজ শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান এক দিন ভারতের অংশ হবে: রামদেব ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? আরাফাত ময়দানে জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’ নিয়ে তারেক রহমানের দাবি: সৌদি ঐতিহাসিক দলিলে মেলেনি সত্যতা ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক