শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

কারখানা বন্ধের মিছিল বাড়ছেঃ ক্রুড ওয়েল সংকটে এবার বন্ধ হলো দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি

ধানমন্ডিতে আদি-চিরায়ত রূপে ফিরল ‘মঙ্গল শোভাযাত্রা’- হাজারো বাঙালির অংশগ্রহণে বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সাগরে ইলিশের প্রাচুর্য হলেও সাধারণের নাগালের বাইরে: গত বছরের চেয়ে দাম বেড়েছে ১৫%

১৫ মিনিট বন্ধ থাকার পর ফের চালু মেট্রো রেল

পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার!

অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে?

একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ

শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ |
জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন বাকি থাকতেই অন্তর্বর্তী সরকারের একের পর এক বড় প্রকল্প অনুমোদন ও আন্তর্জাতিক চুক্তি সইয়ের বিষয়গুলো নিয়ে এখন দেশজুড়ে তোলপাড় চলছে। সাধারণত তফসিল ঘোষণার পর বিদায়ী সরকারের কর্মকাণ্ড রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা থাকলেও গত ২৫ দিনে প্রায় এক লাখ সাত হাজার কোটি টাকার ৬৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার একটি বড় অংশই সম্পূর্ণ নতুন। সরকারের দেড় বছরের শাসনামলে সব মিলিয়ে অনুমোদিত প্রকল্পের ব্যয় দুই লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এসব বিশাল ব্যয় ও প্রকল্প থেকে বড় ধরনের লুটপাটের আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। অনেকের মতে, নির্বাচনের ঠিক আগে এমন তোড়জোড় কেবল প্রশাসনিক শিষ্টাচারবহির্ভূতই নয়, বরং এর

পেছনে রাজনৈতিক ও গোষ্ঠীগত সুবিধা দেওয়ার উদ্দেশ্য থাকতে পারে। একই সময়ে বিদেশের সঙ্গে বিভিন্ন স্পর্শকাতর চুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই হতে যাচ্ছে যেখানে বাংলাদেশ বড় অংকের আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। এরই অংশ হিসেবে বোয়িং থেকে প্রায় ৩৭ হাজার কোটি টাকায় ১৪টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও এগুলোর সরবরাহ শুরু হবে ২০৩১ সালের পর থেকে। অর্থাৎ বর্তমান সরকার চুক্তি করলেও এর বিশাল ঋণের বোঝা টানতে হবে পরবর্তী নির্বাচিত সরকারকে। এছাড়া চীন ও যুক্তরাজ্য থেকে জাহাজ ও তেল ট্যাংকার কেনার বিষয়গুলোও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বৈদেশিক ঋণের বোঝা ইতোমধ্যে প্রায় ৭৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ভবিষ্যতে ঋণ পরিশোধের ক্ষেত্রে

চরম অস্থিরতা তৈরি করতে পারে। অন্যদিকে নবম পে-স্কেল প্রস্তাবের মাধ্যমে বছরে আরও অতিরিক্ত এক লাখ কোটি টাকার বেশি ব্যয়ের পথ তৈরি করা হয়েছে। বর্তমানের উচ্চ মূল্যস্ফীতি ও চরম রাজস্ব ঘাটতির সময়ে এই সিদ্ধান্তকে অর্থনীতির জন্য আত্মঘাতী বলছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদদের মতে, শেষ মুহূর্তে এমন সব বড় ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার মূলত নির্বাচিত সরকারের হাত-পা বেঁধে দিচ্ছে। সরকার এসব পদক্ষেপকে উন্নয়নের জন্য জরুরি ও ভবিষ্যৎ সরকারের কাজ সহজ করার উদ্যোগ দাবি করলেও সমালোচকরা একে দেখছেন ভুল সময়ে নেওয়া ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হিসেবে, যা দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদী সংকটের মুখে ঠেলে দিতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারখানা বন্ধের মিছিল বাড়ছেঃ ক্রুড ওয়েল সংকটে এবার বন্ধ হলো দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি ধানমন্ডিতে আদি-চিরায়ত রূপে ফিরল ‘মঙ্গল শোভাযাত্রা’- হাজারো বাঙালির অংশগ্রহণে বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ ২০ মাসে ফাহিমের বিদেশ সফরের পেছনেই বিসিবির খরচ প্রায় ৪১ লাখ টাকা বিশ্লেষণঃ গনহত্যার দায় ও আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ট্রলের তোড়ে শিবিরের ‘বৈশাখ-ই আকবর’ হয়ে গেল ‘নববর্ষ উৎসব’ এমপি পদের দরদাম ১২ কোটি! চট্টগ্রামের বিএনপি নেত্রীর বিস্ফোরক দাবি যশোরে বিএনপির সন্ত্রাসী হামলা গুরুতর আহত ফুল চাষি নেতা আব্দুর রহিম মানুষের হাতে আহত হনুমান প্রথমে থানায়, পরে চিকিৎসা নিতে হাসপাতালে হাজির! সাগরে ইলিশের প্রাচুর্য হলেও সাধারণের নাগালের বাইরে: গত বছরের চেয়ে দাম বেড়েছে ১৫% নববর্ষ কবে থেকে শুরু ও বাংলা মাসের নামকরণ কীভাবে হলো দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু জেট ফুয়েল নিয়ে চট্টগ্রামে ভিড়ল জাহাজ, আসছে আরও দুই ডিজেলের চালান নববর্ষে মুমিনের আনন্দ, প্রত্যয় ও পরিকল্পনা বৈশাখের শোভাযাত্রা ৫ বিভাগে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ১৫ মিনিট বন্ধ থাকার পর ফের চালু মেট্রো রেল যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে চাপ দিচ্ছে সৌদি দক্ষিণ লেবাননে বহু ইসরায়েলি সেনা হতাহত পত্রিকাটি ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘ভুয়া খবর’ পরিবেশনকারী: ট্রাম্প