শীত ও ঘন কুয়াশায় স্বাভাবিক জীবন ব্যাহত, হাসপাতালে রোগীর চাপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫
     ১০:৪৬ পূর্বাহ্ণ

শীত ও ঘন কুয়াশায় স্বাভাবিক জীবন ব্যাহত, হাসপাতালে রোগীর চাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫ | ১০:৪৬ 167 ভিউ
উপকূলীয় জেলা বাগেরহাটে তীব্র শীত ও ঘন কুয়াশায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। বুধবার (২২ জানুয়ারি) দিনগত মধ্যরাত থেকে ঘন কুয়াশার চরদিক আবৃত হয়ে যায়। ঘন কুয়াশার কারণে জেলার অধিকাংশ সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়েও স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। দক্ষিণাঞ্চলে সকল নৌযানের চলাচলেও গতি ধীর হয়ে পড়েছে। মাত্র ১০/১৫ ফুই দূরের বস্তু সহসা দেখা যাচ্ছে না। অপরদিকে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। দিন-রাতের তাপমাত্রার অস্বাভাবিক ব্যবধানের কারণে বেশি কষ্ট পাচ্ছে বৃদ্ধ ও শিশুরা। শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি, বাতব্যাথা, বসন্ত, ডায়রিয়াসহ নানা রোগের উপদ্রব বেড়েছে। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা অস্বাভাবিক বাড়ছে। বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ধারণক্ষমতার তিনগুণের বেশি রোগী ভর্তি রয়েছে।

অতিরিক্ত রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সরেজমিনে বুধবার রাতে দেখা যায়, বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে শয্যা সংকট থাকায় হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। গত এক সপ্তাহে প্রায় আড়াই’শ জন শিশু ভর্তি হয়েছে এ হাসপাতালে। এদিন সন্ধ্যা পর্যন্ত ১শ শয্যার বিপরীতে বাগেরহাট জেলা হাসপাতালে ৪১ জন শিশুসহ মোট ২৪৯ জন রোগী ভর্তি আছেন। শুধু জেলা হাসপাতাল নয়, বাগেরহাটে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে একই অবস্থা। বাগেরহাট জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার গীতা রানী কুন্ডু বলেন, ‘নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ এখন অনেক বেশী। এদের অধিকাংশ শিশু ও বৃদ্ধ।’ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাধায়ক অসীম কুমার সমদ্দার বলেন,

‘আমাদের ২৫০ শয্যার অনুমোদন থাকলেও জনবল রয়েছে ১০০ শয্যার। অস্বাভাবিক চাপের কারণে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এই অবস্থায় রোগীর চাপ থাকলেও আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। ঠাণ্ডাজনিত রোগীর প্রকোপ হটাৎ বেড়েছে। ইনডোর ও আউটডোর দুই জায়গাতেই শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, বাতব্যাথা-সহ নানা ধরনের রোগী আসছে। প্রতিদিন বহিঃর্বিভাগে এক হাজারের বেশী রোগীকে সেবা দিতে হচ্ছে।’ বুধবার সকালে খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ঘন কুয়াশায় আর উত্তর দিক থেকে বাতাস অব্যাহত থাকায় তাপমাত্রার তারতম্য অনুভূত হচ্ছে। এদিকে, বৈরী আবহাওয়ার কারনে ফসলের বীজতলা ঠিকমতো পরিচর্যা করা যাচ্ছেনা। কুয়াশায় চারা ও পানবরজ নষ্ট হওয়ায় কৃষকরা বিপাকে পড়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন ইরান-লেবাননে ইসরায়েলি হামলা, ১৬টি ইরানি মাইন পাতা জাহাজ ধ্বংস যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেওয়া পাকি মন্ত্রীদের ২ মাস বেতন বন্ধ, অফিস চলবে ৪ দিন রাশিয়ান তেল কিনতে অর্থমন্ত্রীর মার্কিন অনুমতি প্রার্থনাঃ রাশিয়ান তেল শোধনে অসম্ভবতা সত্ত্বেও কেন এই পদক্ষেপ? বিএনপি-জামায়াতের সম্মতিতে যুক্তরাষ্ট্রের সাথে করা ইউনূস সরকারের চুক্তিতে দেশের ক্ষতি বছরে ১৩২৭ কোটি টাকা ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল রিয়াল মোজাম্মেল ‘প্রোস্টেট ক্যান্সার’, শ্যামল ‘স্লিপ অ্যাপনিয়া’, চলাফেরায় ‘অক্ষম’ বয়োবৃদ্ধ শাহরিয়ার: সাংবাদিকরা তাও মুক্তি পাবেন না? ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির!