শাকিব খানের সঙ্গে কাজ করার স্বপ্ন পূরণ হলো: সাবিলা নূর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুন, ২০২৫

শাকিব খানের সঙ্গে কাজ করার স্বপ্ন পূরণ হলো: সাবিলা নূর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৫ |
বড় পর্দায় অভিষেক হতে চলেছে সাবিলা নূরের। রায়হান রাফীর নির্মিত ‘তাণ্ডব’ দিয়ে সিনেমা জগত শুরু তার। এরইমধ্যে তিনি ‘লিচুর বাগানে’ আইটেম গান দিয়ে আলোচনায় এসেছেন তিনি। এই গান বেশ প্রশংসিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বৃহস্পতিবার ‘তাণ্ডব’ সিনেমার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জীবনের প্রথম সিনেমাতেই শাকিব খানের বিপরীতে অভিনয় নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন সাবিলা। সাবিলা বলেন, যারা বড় পর্দায় কাজ করতে চান, তাদের সবার স্বপ্ন থাকে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করার। আমারও ছিল। হয়তো আগে নাম উল্লেখ করিনি। কিন্তু আমি এটাই চেয়েছি। তিনি বলেন, আমি এর আগেও বলেছি, আমি যখন বড় পর্দায় কাজ করবো, এমন একটি

সিনেমা দিয়ে কাজ করা শুরু করতে চাই, যেখানে শাকিব খান আছেন এবং সেটি বাণিজ্যিকভাবে সফল হবে। শাকিব খানের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো। আমি ফিল করি, আমি খুবই ভাগ্যবান। কারণ, প্রথমেই এমন এক বিশাল অ্যারেজমেন্টের সিনেমায় কাজ করতে পারছি। কাজের অভিজ্ঞতা নিয়ে সাবিলা বলেন, আমার আসলে খুব বেশি মানসিক চাপ নিতে হয়নি। কারণ আমি এত সুন্দর একটা টিম পেয়েছি, বিশেষ করে আমার নির্মাতা রায়হান রাফী শুরুতেই হেল্প করেছিল আমার চরিত্র নিয়ে ভাবার। আলফা আই প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। সিনেমাটিতে শাকিব-সাবিলা ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান, এফএস নাঈম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরুর বুকে বিন সালমানের উচ্চাভিলাষী মহাপরিকল্পনা কি ভেস্তে যেতে বসেছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার? ইউনূসের ‘মার্কিন চুক্তি’ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের পথে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি সরকারের ভেতরেই ভিন্ন সুর! গুলিতে নিহত টিটন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, সাজা মাফ করে মুক্তি দেন আসিফ নজরুল ‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’ বিএনপি সরকারের দুই মেয়াদে করা একমাত্র বিদ্যুৎকেন্দ্র থেকে কালেভদ্রে বিদ্যুৎ পাওয়া যায় জ্বালানি আমদানি কমায় তীব্র ঝুঁকিতে অর্থনীতি, রপ্তানি খাতে বহুমুখী চাপ সিন্ডিকেটে বিপর্যস্ত শ্রমরপ্তানি বাজার: দুই মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪২% গুপ্ত হামলার ছক: ড্রোন-অস্ত্রসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আকসা’র চার সদস্য গ্রেপ্তার মাত্র ৯ মাসে ব্যাংক ঋণের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়াল প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দেখাই: আকবরজাদে ৭২ ঘণ্টায় মার্কিন অবরোধ ভেঙেছে ৫২ ইরানি জাহাজ দেশের জন্য সতর্কবার্তা, সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস এপ্রিলের ২৮ দিনে প্রবাসী আয় ২৯১ কোটি ডলার মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা অব্যাহত রয়েছে: পাকিস্তানের প্রধানমন্ত্রী বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ