রায়পুরায় পূজামণ্ডপে ভাঙচুরের গুজব, যা বলল পূজা পরিষদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪

রায়পুরায় পূজামণ্ডপে ভাঙচুরের গুজব, যা বলল পূজা পরিষদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ |
নরসিংদীর রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রায়পুরা থানা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল জব্বার। তিনি বলেন, অক্টোবরের শুরুতে একটানা ঝড়-বৃষ্টি থাকায় গভীর রাতের যে কোনো সময় রায়পুরা পশ্চিমপাড়া এলাকায় সার্বজনীন অস্থায়ী পূজামণ্ডপের প্রতিমাবিহীন প্যান্ডেলে কাজ চলমান অবস্থায় বৃষ্টির পানি জমার কারণে ছিঁড়ে যায়। এরপর পূজা উদযাপনের নেতাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়; কিন্তু এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছুসংখ্যক স্বার্থান্বেষী ব্যক্তি ঘটনার ছবি ফেসবুকে দিয়ে মিথ্যা, বানোয়াট, কাল্পণিকভাবে উসকানিমূলক তথ্য প্রচার করেছে। ঘটনার তদন্তে জানা গেছে, অসম্পূর্ণ প্যান্ডেলের কাপড়

পানি জমার কারণে ভারি হওয়ায় ছিঁড়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি জিডিও করা হয়েছে। এ বছর রায়পুরায় চলমান সব পূজামণ্ডপে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ফেসবুকে প্রচারিত প্যান্ডেল ছেঁড়ার ব্যাপারটি মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন কান্তি সাহা ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় পাল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কানে ঐশ্বরিয়াকে নিয়ে বাজে মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা ঈদের ছুটিজুড়ে বৃষ্টি, কমবে তাপমাত্রা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু ৫ ট্রেনের বিলম্ব, কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড় ঈদের লম্বা ছুটিতে মহাখালী বাসটার্মিনালে ঘরমুখো মানুষের ঢল কেন সারা রাত কান্না থামাতে পারেননি নেইমার ভুয়া ট্রাফিক জরিমানা নিয়ে বিআরটিএ-ডিএমপির সতর্কবার্তা ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল যুক্তরাজ্যে একসঙ্গে মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত মা ও ছেলে পর্তুগালে ৩০ হাজার ফুট উঁচুতে পাইলটের ‘হার্ট অ্যাটাক’, অতঃপর… ১০ দিনে চার বার পেট্রল ও ডিজেলের দাম বাড়ায় দিশেহারা মানুষ ৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ কেন সারা রাত কান্না থামাতে পারেননি নেইমার ছাত্রলীগ সন্দেহে চলমান এসএসসি পরীক্ষার্থী কিশোর কারাগারে, শিক্ষাজীবন ধ্বংসে পুলিশের প্রতি ক্ষোভ ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের ধর্ষণচেষ্টা: সালিশ-মীমাংসার নামে ধামাচাপার চেষ্টা যুবদল নেতাদের হামে সাড়ে ৫শ মায়ের কোল খালি, অথচ ইউনূসের হাহাকার সুদূর চীন নিয়ে! ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব: ৪৬২৫টি হতদরিদ্র পরিবারের ভাগ্য অনিশ্চিত চসিক যেন ‘শাহাদাত এন্টারপ্রাইজ’: টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার গরুর হাট বাটোয়ারা! দুই মন্ত্রণালয়ের টানাহেঁচড়ায় ধ্বংসের মুখে চট্টগ্রামের গুলিয়াখালী ম্যানগ্রোভ বন ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী-জনতার সমাবেশ: ধর্ষণ ও শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ