রাজস্থান রয়্যালসের কোচ হচ্ছেন দ্রাবিড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

রাজস্থান রয়্যালসের কোচ হচ্ছেন দ্রাবিড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
ভারতকে টি-২০ বিশ্বকাপ জিতিয়েছেন রাহুল দ্রাবিড়। এর আগে তার অধীনে ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে ভারত। তাকে তাই হেড করতে আইপিএলের বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি মুখিয়ে ছিল। ওই দৌঁড়ে জিতেছে রাজস্থান রয়্যালস। আইপিএল দলটির হেড কোচের দায়িত্ব নিচ্ছেন সাবেক কিংবদন্তি এই ব্যাটার। সংবাদ মাধ্যম ক্রিকইনফো জানতে পেরেছে যে, রাজস্থানের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছেন দ্রাবিড়। আইপিএলের আগামী মেগা নিলামে কোন কোন খেলোয়াড় ধরে রাখা হবে এবং কাদের ছেড়ে দেওয়া হবে ওই আলোচনাও ক্লাবের সঙ্গে করেছেন। আইপিএলের দল রাজস্থানের সঙ্গে দ্রাবিড়ের সম্পর্ক পুরনো। ২০১২-১৩ মৌসুমে দলটির অধিনায়ক ছিলেন তিনি। এরপর ফ্র্যাঞ্চাইজিটির পরিচালক ছিলেন। রাজস্থানে দ্রাবিড় সহকারী কোচ হিসেবে বিক্রম রাথোড়কে চাচ্ছেন বলেও

জানা গেছে। রাজস্থানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন কুমার সাঙ্গাকারা। দ্রাবিড় কোচ হলেও নিজ পদে থাকবেন সাঙ্গাকারা। সঙ্গে রাজস্থানের মালিকানাধীন দক্ষিণ আফ্রিকা লিগের পার্ল রয়্যালসের ও সিপিএলের বারবাডোজ রয়্যালসের দায়িত্ব নেবেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী