যেভাবে ৯০০ গোলের চূড়ায় রোনালদো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪

যেভাবে ৯০০ গোলের চূড়ায় রোনালদো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ |
ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল দুনিয়ার এক ধ্রুবতারার নাম। ইউরোপীয় ফুটবলের রঙিন দুনিয়া ছেড়ে এখন আরব্য রজনীতে ফুটবল নিয়ে কারিকুরি দেখান এই পর্তুগিজ তারকা। বয়সের হিসাবে ৩৯ পেরিয়ে হাঁটছেন ৪০ এর দিকে। অথচ তার গোলের নেশা এতটুকু কমেনি। বৃহস্পতিবার রাতে পর্তুগালের হয়ে নেশনস লিগে ক্যারিয়ারের ৯০০তম গোল করেছেন তিনি। রোনালদোর অবশ্য ৯০০ গোলে থামার কোনো পরিকল্পনা নেই। আগেই বলে দিয়েছেন হাজার গোলের অবিশ্বাস্য মাইলফলক ছুঁতে চান। সে লক্ষ্যে রোনালদো সফল হবেন কিনা, তার উত্তর সময়ের কাছে তোলা থাক। আপাতত চলুন দেখে নেওয়া যাক, কীভাবে ৯০০ গোল যুক্ত হলো তার নামের পাশে… কার হয়ে কত গোল ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২৩৬ ম্যাচ খেলেছেন রোনালদো। ২০০২ সালের ৭

অক্টোবর নিজের পঞ্চম ম্যাচে পেশাদার ক্যারিয়ারের প্রথম গোল পান রোনালদো। জোড়া গোল করে সেদিন বিশ্বকে জানান দেন, গোলের পসরা সাজাতে তিনি তৈরি। ক্যারিয়ারে সবচেয়ে বেশি ৪৫০ গোল করেছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে। দুই মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার গোল ১৪৫টি। জাতীয় দলের জার্সিতে তার গোল সংখ্যা ১৩১। জুভেন্টাসের হয়ে ইউরোপে সাফল্য না পেলেও গোল করেছেন ১০১টি। এ ছাড়া ৬৮ গোল করেছেন আল নাসরের হয়ে এবং ৫ গোল করেছেন কৈশোরের ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে। গোলের ‘মৌসুম’ রোনালদো ২০১১-১২ মৌসুমে ক্যারিয়ার-সর্বোচ্চ ৬৯ গোল করেছিলেন। সেবার রিয়ালের হয়ে ৬০ গোল করা পর্তুগালের হয়ে লক্ষ্যভেদ করেছেন ৯ বার। গোলের ‘উৎস’ রোনালদো মূলত ডান পায়ের ফুটবলার হিসেবে পরিচিত। ৯০০

গোলের মধ্যে ৫৭৪ গোলই এসেছে তার ডান পায়ে। অপেক্ষাকৃত দুর্বল বাঁ পায়ে রোনালদোর গোল ১৭৩টি। আর হেডে গোল পেয়েছেন ১৫১টি। ‘প্রিয়’ প্রতিপক্ষ রোনালদোর সবচেয়ে পছন্দের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব সেভিয়া। এই দলটির বিপক্ষে তার গোল ২৭টি। রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তার গোল ২৫টি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া