যাচ্ছে না থামানো অর্থনীতির ধস: রপ্তানি আয়ে টানা পতন, দিশেহারা খাত সংশ্লিষ্টরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৫

যাচ্ছে না থামানো অর্থনীতির ধস: রপ্তানি আয়ে টানা পতন, দিশেহারা খাত সংশ্লিষ্টরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৫ |
অর্থনীতির ধস থামছেই না। বিশ্বব্যাংকসহ দেশি-বিদেশি সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে উদ্বেগ ও শঙ্কার কথা। জিডিপি, বিদেশি বিনিয়োগ, ব্যাংকিং খাতসহ সকল খাতের করুণ চেহারা দৃশ্যমান। এক সময়ের স্থিতিশীল রপ্তানি খাতেও এখন ধস নেমেছে। চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর টানা দুই মাস দেশের পণ্য রপ্তানি আয় কমেছে, যা নিয়ে অর্থনীতিবিদ ও বাণিজ্য বিশ্লেষকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। একইসঙ্গে উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা ও ঋণের সীমাবদ্ধতার কারণে অর্থনীতির সামগ্রিক চিত্র আরও জটিল হয়ে উঠেছে। চোখে অন্ধকার দেখছেন অর্থনীতিবিদরা। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, আগস্টে দেশের রপ্তানি আয় ৩ শতাংশ এবং সেপ্টেম্বরে ৪.৬১ শতাংশ কমে যায়। সাম্প্রতিক পতন বিশেষজ্ঞদের মতে গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেকদের মতে,

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কনীতি, ইউরোপে চাহিদা হ্রাস এবং কাঁচামালের মূল্যবৃদ্ধি রপ্তানি হ্রাসের প্রধান কারণ। তৈরি পোশাক, হোম টেক্সটাইল, কৃষিপণ্য, পাট ও প্লাস্টিক পণ্য—সবগুলোতেই রপ্তানি কমেছে। উচ্চ সুদ ও রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবে দেশের বেসরকারি খাতে বিনিয়োগ কার্যত স্থবির হয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, আগস্টে ঋণ প্রবৃদ্ধি ৬.৩৫ শতাংশে নেমে এসেছে, যা ২০০৩ সালের পর সর্বনিম্ন। উদ্যোক্তারা বলছেন, উচ্চ সুদে ঋণ নিয়ে নতুন প্রকল্পে ঝুঁকি নেওয়া সম্ভব নয়। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা ও ঋণের উচ্চ সুদের কারণে বিনিয়োগকারীরা অপেক্ষমাণ। নির্বাচনের পর স্থিতিশীলতা ফিরলে পরিস্থিতির উন্নতি হতে পারে।’ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুসারে, সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬

শতাংশে দাঁড়িয়েছে। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৭.৬৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যে ৮.৯৮ শতাংশ। সবজি ও কাঁচামরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ব্যাপক উল্লম্ফন দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকাল, সরবরাহ সংকট এবং মধ্যস্বত্বভোগীদের আধিপত্য এ পরিস্থিতির জন্য দায়ী। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে দেশের শীর্ষ ব্যবসায়ীরা দাবি করেছেন, বর্তমানে ১৪ শতাংশের ওপরে সুদের হার দেশের ব্যবসার জন্য বড় প্রতিবন্ধক। এফবিসিসিআই-এর মহাসচিব বলেন, ‘সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা না হলে বিনিয়োগ বাড়বে না, মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আসবে না।’ ব্যবসায়ীরা করোনা, যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠন কমিটির মেয়াদ বাড়ানোর অনুরোধও জানান। রাজনৈতিক অস্থিরতা, জ্বালানির ঘাটতি, মূল্যস্ফীতির চাপ, ঋণের সীমাবদ্ধতা এবং বিনিয়োগ স্থবিরতার কারণে বাংলাদেশের অর্থনীতি একধরনের ‘ভজঘট’ বা জটিল

সংকটের মুখোমুখি। বিশ্লেকরা মনে করছেন, নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে অর্থনীতির ধারা ঘুরে দাঁড়াতে পারে, তবে তা নির্ভর করবে কার্যকর নীতিগত সিদ্ধান্ত ও বাস্তবায়নের ওপর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির সিঙ্গাপুরে বিদেশি কর্মী নিয়োগে আমূল পরিবর্তন যুক্তরাষ্ট্রে ভিসা পেতে নতুন শর্ত, দুই প্রশ্নে ‘হ্যাঁ’ বললেই বিপদ ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলল পাকিস্তান ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু কামরুল ইসলামের ‘সিঙ্গাপুরে চিকিৎসা’ নিয়ে ট্রাইব্যুনালের প্রশ্ন তেলের দাম ১৪০ ডলার ছুঁতে পারে মরুর বুকে বিন সালমানের উচ্চাভিলাষী মহাপরিকল্পনা কি ভেস্তে যেতে বসেছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার? ইউনূসের ‘মার্কিন চুক্তি’ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের পথে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি সরকারের ভেতরেই ভিন্ন সুর! গুলিতে নিহত টিটন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, সাজা মাফ করে মুক্তি দেন আসিফ নজরুল ‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’ বিএনপি সরকারের দুই মেয়াদে করা একমাত্র বিদ্যুৎকেন্দ্র থেকে কালেভদ্রে বিদ্যুৎ পাওয়া যায়