ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট
প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ
হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ
পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও
সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
মুন্সীগঞ্জে বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন
পিলখানায় বিডিআর বিদ্রোহে কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিতে পুনঃবহালের দাবিতে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ, মুন্সীগঞ্জ জেলা শাখা।
সোমবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনের প্রধান সড়কে ওই মানববন্ধন করেন তারা। এতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিনাদোষে ষড়যন্ত্র মূলকভাবে চাকরি হারানো এবং মামলায় ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়।
পরে তারা মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এ সময় মানববন্ধন থেকে বক্তারা বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে তাদের চাকরিচ্যুত করা হয় এবং মামলায় ফাঁসানো হয়। তারা তাদের চাকরি পুনঃবহালের পাশাপাশি কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানান।



