‘মুজিব’ চলচ্চিত্রে স্ত্রী তিশা, সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে গেলেন ফারুকী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪

‘মুজিব’ চলচ্চিত্রে স্ত্রী তিশা, সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে গেলেন ফারুকী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪ |
সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় তার ভবিষ্যৎ পরিকল্পনাসহ সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। তবে কিছু প্রশ্নের বিষয়ে তিনি বেশ কৌশলী উত্তর দিতে দেখা যায়। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘মুজিব’ চলচ্চিত্রে শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা যিনি ফারুকীর স্ত্রী। এ বিষয়ে তিনি আত্মগ্লানিতে ভুগছেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নটি এড়িয়ে নবনিযুক্ত সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘আমি উস্কানিমূলক কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। নরমাল প্রশ্ন থাকলে, যে প্রশ্নই আপনি জানতে চান। শিল্পকলায় নাটক হতে বাধা দেওয়া এবং সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ নিয়ে উগ্রবাদী তৎপরতা বিষয়ে

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা পরিষ্কার একটি পরিকল্পনার অংশ। এটা বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা। এটা বোঝার মতো সক্ষমতা আমাদের আছে। তার মতে, যারা জুলাই গণহত্যা চালিয়েছে সেই ফার্স্ট হ্যান্ড অপরাধীদের বিচারে সরকার উদ্যোগী হয়েছে। এখন ফার্স্ট হ্যান্ড অপরাধীকে বাঁচানোর জন্য ফোর্থগ্রেড, ফিফথ গ্রেড অপরাধীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। শিল্প সংস্কৃতির কেউ যদি পতিত ফ্যাসিস্টের হয়ে ভিকটিম খেলার চেষ্টা করেন তাহলে ফিফথ গ্রেড অপরাধীকে হয়তো আগে ধরা হবে বলে তিনি জানান। আইন হাতে তুলে নিয়ে যারা শিল্পকলা অ্যাকাডেমিতে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে তাদের বিষয়ে এক প্রশ্নের ফারুকী বলেন, বাংলাদেশে নাটক বন্ধ হয়নি, যাত্রা বন্ধ হয়নি। আপনি যে ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছেন, দুঃখিত যে

আমি এর সঙ্গে তাল দিতে পারছি না। বিগত সরকারের দোসর আখ্যা দিয়ে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ট্রোল হচ্ছে তা নিয়ে বেশ কৌশলী উত্তর দিয়েছেন তিনি। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যেকে তার তার মতামত প্রকাশ করতে পারে। এটার উত্তর দেওয়ার আমার প্রয়োজন নাই। আমি যে মুহূর্তে যেটাকে ঠিক মনে করি, ওই মুহূর্তে ওই কথাটা বলি। আমার কারও প্রতি কোনো চীরস্থায়ী বন্দোবস্ত নেই। কারণ আমি শিল্পী, আমার কোনো দল নেই। এর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণের বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে অ্যাকাডেমির প্রধান এবং অংশীদার সবার সঙ্গে বসে সবার পরামর্শে তিন মাসে কীভাবে দৃশ্যমান পরিবর্তন আনা যায় এবং এক বছর মেয়াদে কেমন প্রকল্প বাস্তবায়ন করা

যায় যা সংস্কৃতি অঙ্গনে বড় ধরনের পরিবর্তন আনবে সে বিষয়ে আলোচনা করবেন। প্রসঙ্গত, রোববার বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ