মার্টিনের ঢাকা সফর শেষ, ২৩০ কোটি ডলার সহায়তা নিয়ে আলোচনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪

আরও খবর

মাঠপর্যায়ে গাছের অস্তিত্ব নিয়ে প্রশ্ন: ছয় মাসে ২ কোটি ২২ লাখ বৃক্ষরোপণ করে ৪৩% লক্ষ্যমাত্রা অর্জনের দাবি সরকারের

দেশে সাম্প্রতিক সহিংসতা ঘিরে প্রশ্ন: জাতিসংঘের উদ্বেগ, ভারতের তদন্তে একিউআইএস-এর শীর্ষ নেতা ইকরামুলের নাম

ই-রিটার্নে পরিবর্তন: জেনে নিন দুই চাকরির আয় দেখানোর সহজ উপায়

অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা

পুলিশের গল্পের চিত্রনাট্য ভালো, তবে পাগলেও বিশ্বাস করবে না: শিক্ষক-মহিলা পরিষদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি

মার্টিনের ঢাকা সফর শেষ, ২৩০ কোটি ডলার সহায়তা নিয়ে আলোচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ |
অন্তর্ভুক্তিমূলক সংস্কার কার্যক্রমে সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর অংশ হিসাবে চলতি অর্থবছরে ২৩০ কোটি (২ দশমিক ৩ বিলিয়ন) ডলার অর্থায়ন কর্মসূচি নিয়ে কাজ চলছে। সংস্থাটির দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। দুদিনের সফরের শেষ দিন বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ভাইস প্রেসিডেন্ট তার সফর শেষ করেছেন। দেশকে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়তার জন্য গুরুত্বপূর্ণ সংস্কারে বিশ্বব্যাংকের সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। আরও বলা হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের চলতি অর্থবছরের জন্য প্রায় ২ দশমিক

৩ বিলিয়ন ডলারের কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন ভাইস প্রেসিডেন্ট। এ সময় তিনি বলেছেন, এই অর্থায়ন বাংলাদেশকে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বাড়াতে, সাম্প্রতিক বন্যা থেকে পুনরুদ্ধার, উন্নত সেবা প্রদানের জন্য সরকারি ও আর্থিক খাতের সংস্কার, একটি পরিচ্ছন্ন জ্বালানি খাত গড়ে তুলতে এবং বায়ুর গুণমান ও স্বাস্থ্যের ফলাফল উন্নত করতে সহায়তা করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেইজার বলেন, বাংলাদেশের কাছে এমন গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের সুযোগ রয়েছে, যা দীর্ঘদিন ধরে সমাধান করা হয়নি। বিদ্যমান এবং নতুন বিনিয়োগের মাধ্যমে আমরা অর্থনৈতিক সুশাসনের উন্নতি এবং প্রতি বছর চাকরির বাজারে প্রবেশকারী ২ মিলিয়ন বাংলাদেশি যুবকের জন্য আরও ভালো কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগ দিচ্ছি। এ সময় রেইজার জুলাই ও আগস্টে মর্মান্তিক

প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্বব্যাংক গুরুতর আহত ছাত্র ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসায় জরুরি সহায়তার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছে। এছাড়াও বিশ্বব্যাংক পূর্বাঞ্চলীয় জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধারে সহায়তা করবে। তিনি মিয়ানমারে সহিংসতা থেকে পালিয়ে আসা প্রায় এক মিলিয়ন বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখায় বাংলাদেশের উদার সিদ্ধান্তের জন্যও প্রশংসা করেন। বিশ্বব্যাংক সম্প্রতি বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়ের জন্য ৭০ কোটি ডলারের কর্মসূচি অনুমোদন করেছে। সফরকালে রেইজার অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশকে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা গড়ে তুলতে, আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা করতে এবং সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা

উন্নত করতে সহায়তা করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আলোচনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১০ দিন ধরে লাপাত্তা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের সদস্যরা নজরুলকে ‘জাতীয় কবি’ স্বীকৃতি দেন জিয়া: বিএনপির অসত্য দাবি বঙ্গবন্ধু সরকারের অবদান মুছে ইতিহাস বিকৃতির চেষ্টা মাঠপর্যায়ে গাছের অস্তিত্ব নিয়ে প্রশ্ন: ছয় মাসে ২ কোটি ২২ লাখ বৃক্ষরোপণ করে ৪৩% লক্ষ্যমাত্রা অর্জনের দাবি সরকারের মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার নারায়ণগঞ্জের বন্ধ একটি কারখানার ভেতর থেকে চট্টগ্রামের ছাত্রলীগ সহসভাপতির মরদেহ উদ্ধার ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা দেশে সাম্প্রতিক সহিংসতা ঘিরে প্রশ্ন: জাতিসংঘের উদ্বেগ, ভারতের তদন্তে একিউআইএস-এর শীর্ষ নেতা ইকরামুলের নাম বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ই-রিটার্নে পরিবর্তন: জেনে নিন দুই চাকরির আয় দেখানোর সহজ উপায় বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রিসোর্টে রাতযাপন, আইফোন উপহার চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ বিস্ফোরক তথ্য ফাঁসের পরে বিতর্কিত পুলিশ কমিশনার মাবুদকে সরালো সরকার বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা পুলিশের গল্পের চিত্রনাট্য ভালো, তবে পাগলেও বিশ্বাস করবে না: শিক্ষক-মহিলা পরিষদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি