বিস্ফোরণে কাঁপছে কাতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬

বিস্ফোরণে কাঁপছে কাতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬ |
বিস্ফোরণে কেঁপে উঠেছে কাতারের রাজধানী দোহা। দেশটিতে আবারও হামলা চালিয়েছে ইরান। এর ফলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর এ তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয়ভাবে আকাশে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে আটকে দিতে সক্রিয় হয়েছে। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, দোহার আকাশে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে মধ্যপ্রাচ্যের আরেক গোষ্ঠীর ওপর হামলা শুরু করেছে ইরান। দেশটি জানিয়েছে, প্রতিবেশী দেশ ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে

কুর্দি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোর ওপর ১৯তম দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই অভিযানে ইরানবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ঠিক কোন স্থানে হামলা চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশের পরিকল্পনা করছিল এমন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এতে তাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের উত্তরাঞ্চলের সুলাইমানিয়া প্রদেশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আরাবাত, জারকুইজ ও সুরদাশ এলাকার কাছে

অন্তত চারটি বিস্ফোরণ ঘটেছে। ধারণা করা হচ্ছে, হামলার লক্ষ্য ছিল ইরানি কুর্দি সশস্ত্র সংগঠন কমালার সদর দপ্তর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে দ্বিতীয় দিন পার চেক জালিয়াতি: আত্মসমর্পণের পর কারাগারে প্রেস মালিক গরুর হাটের ইজারা নিয়ে বিরোধে খুন? মিরপুর স্টেডিয়ামে বসছে ২৭ হাজার স্কয়ার ফিটের ছাউনি আয়-ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাঁট এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির