বিপিএলে টাকা না পেয়ে হোটেলে আটকা পড়েছেন বিদেশিরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫

বিপিএলে টাকা না পেয়ে হোটেলে আটকা পড়েছেন বিদেশিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি ১১তম আসরে ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি মালিকরা। ক্রিকেটারদের ঠিকমতো পারিশ্রমিক না দেওয়ায় ম্যাচ বর্জন করেন দলটির বিদেশি তারকারা। এখন তাদের পারিশ্রমিক বুঝে না দেওয়ার কারণে তারা হোটেল খরচ দিতে পারছেন না, পারছেন না বিমানের টিকিট কেটে ঢাকা ছেড়ে নিজেদের দেশে ফেরত যেতে। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর রিপোর্ট অনুসারে রাজশাহীর মালিকপক্ষ ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝে দেওয়ার যে ডেটলাইন দিয়েছেন, তা অনেক আগেই পার হয়েছে; কিন্তু এখনও ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝে দেওয়া হয়নি। যে কারণে তারা ঢাকার হোটেলে আটকা পড়ে আছেন। সময়মতো টাকা পরিশোধ না করায় চট্টগ্রামে হোটেল ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন রাজশাহীর মালিক শফিক রহমান।

তার কক্ষের বাইরে নিরাপত্তা কর্মীদের বসে থাকা ছবি ভাইরাল হয়েছে, যে কারণে তার গাড়ি হোটেল কর্তৃপক্ষ জব্দ করেছে। পরে রাজশাহী দল ঢাকায় ফিরলে পেমেন্ট সমস্যার কারণে একটি হোটেল থেকে চেক আউট করতে বাধ্য হয়। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, গত বছর বোর্ডে নেওয়ার সময় বিসিবি রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে সঠিকভাবে যাচাই করেনি। তিনি বলেছেন, ‘আমি মনে করি আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোকে সঠিকভাবে বিচার করিনি। আমরা তাদের অভিজ্ঞতা এবং আর্থিক শক্তি যাচাই করিনি। এটা এখন আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছে।’ শনিবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, রাজশাহীর মালিক পক্ষের সঙ্গে কথা বলে তাকে পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। উপদেষ্টা বলেছেন, আমি রাজশাহীর মালিকের সাথে কথা

বলেছি, তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, তিনি অর্থ পরিশোধ করবেন। আমি তাকে স্পষ্টভাবে বলেছি যে, তিনি যদি তা করতে ব্যর্থ হন তবে আমরা আইনি পদক্ষেপ নেব। আর কোনো আলোচনা হবে না। আমাদের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি এই দলটি কিভাবে হলো তা খতিয়ে দেখবে। শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে হারালেও পয়েন্ট টেবিলের পঞ্চম পজিশনে পড়ে থাকায় আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় দুর্বার রাজশাহীর। দলটির হয়ে এবারের আসরে বিদেশি খেলোয়াড় হিসেবে অংশ নিয়েছেন- মোহাম্মদ হারিস (পাকিস্তান), আফতাব আলম (আফগানিস্তান), মার্ক ডেয়াল (ওয়েস্ট ইন্ডিজ), রায়ান বার্ল (জিম্বাবুয়ে) এবং মিগুয়েল কামিন্স (ওয়েস্ট ইন্ডিজ)। বিদেশি এই ক্রিকেটাররা চুক্তি অনুসারে পুরো পারিশ্রমিক বুঝে পাননি। কয়েকজনকে ২৫% পারিশ্রমিক

দেওয়া হয়েছে। আবার অনেকে কোনো পারিশ্রমিক পাননি। শুধু তাই নয়, গত ১১ দিন ধরে দৈনিক ভাতাও দেওয়া হয়নি ক্রিকেটারদের। চলতি আসরে শুরুতে রাজশাহীর নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলের টপঅর্ডার ব্যাটসম্যান এনামুল হক বিজয়। শুরুর দিকে কয়েক ম্যাচে হেরে যাওয়ায় স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়ে দেন এনামুল হক বিজয়। এরপর রাজশাহীর নেতৃত্ব চলে আসে পেস বোলার তাসকিন আহমেদের কাঁধে। তার নেতৃত্বে শেষদিকে কয়েকট ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জোরালো সম্ভাবনাও তৈরি করেছিল রাজশাহী; কিন্তু রান রেটে পিছিয়ে থাকায় শেষ পর্যন্ত আসর থেকে ছিটকে যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?