বিদ্যুৎ-জ্বালানিকে সাংবিধানিক অধিকার করার দাবি মজহারের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৪

বিদ্যুৎ-জ্বালানিকে সাংবিধানিক অধিকার করার দাবি মজহারের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৪ |
কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, বিদ্যুৎ পাওয়া জনগণের জন্মসূত্রে, প্রাকৃতিক, মানবিক ও নাগরিক অধিকার। বিদ্যুৎ ও জ্বালানি সুরক্ষার নিশ্চয়তাকে সাংবিধানিক অধিকার হিসেবে যুক্ত করতে হবে। সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদর দপ্তরে আয়োজিত ‘বিদ্যুৎ রূপান্তর কোন পথে?’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। ফরহাদ মজহার বলেন, প্রকৃতি ও পরিবেশবান্ধব জ্বালানি নীতি করতে হবে। নবায়নযোগ্য জ্বালানিকে কেন্দ্রে রাখতে হবে। গণমুখী জ্বালানি নীতি আমরা প্রণয়ন করতে চাই। তিনি বলেন, নীতি প্রণয়নে ও নীতি বাস্তবায়নে অবশ্যই জনগণকে কেন্দ্রে আনতে হবে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণকে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। জনগণকে বাদ দিয়ে কিছু করা মানে সেটাই ফ্যাসিজম হবে। জনগণের জ্বালানি অধিকারকে ন্যায্য করতে হবে

জানিয়ে তিনি বলেন, ন্যাশনাল পাবলিক এনার্জি ফান্ড দরকার। পাশাপাশি জ্বালানির অধিকার নিশ্চিত করতে হবে। আমি ৩ লাখ কৃষক নিয়ে কাজ করি। কৃষকদের বড় অংশের বিদ্যুৎ নেই, গ্যাস নেই; তবু তারা কিন্তু টিকে আছে, ভালো আছে। তিনি বলেন, বিদ্যুৎ বন্ধ করার হুমকি অন্তর্ঘাতমূলক কাজ। বিদ্যুৎ খাতে প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার। প্রশাসনিক ব্যবস্থার প্রত্যেক পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে। আরইবি ও সমিতির দ্বন্দ্বের নিরসনে উন্নত সুশাসন ও বিকেন্দ্রীকরণ দরকার, যাতে বিক্ষোভ প্রশমন করা যায়। দেশের বাইরে থেকেও অনেক কিছুতে উসকানি আছে বলে জানান ফরহাদ মজহার। তিনি বলেন, গণসার্বভৌমত্বের আলোকে আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়নের দাবি করছি। এটা কিন্তু আগের ফ্যাসিস্ট রাষ্ট্র নয় যে চেয়ারম্যানের সামনে এসে

বিক্ষোভ করবেন। আলাপ-আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে। যখন বিশৃঙ্খলার চেষ্টা করবেন, সেটাকে অন্তর্ঘাত হিসেবে দেখব। তিনি বলেন, বিগত সরকার সমাজতন্ত্রের নামে নিউ লেভেল ইকনোমি বাস্তবায়ন করেছে। এখানে ব্যক্তির কোনো স্বার্থ থাকে না, কোম্পানির স্বার্থে কাজ করেছে। এই নিউ লেভেল ইকনোমিকে ছুড়ে ফেলে দিতে হবে। আমলাতন্ত্র বিনাশ করতে হবে; এটি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার? হামের টিকাদানের ৯ সপ্তাহেও তৈরি হয়নি অ্যান্টিবডি, টিকার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরে বিএনপির দুই এমপির প্রতিষ্ঠানের গোপন প্রস্তাব বেড়িবাঁধ কাটা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০ ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন ব্রাজিলভক্ত পড়শীর ফেসবুক পোস্ট, নেটিজেনদের প্রতিক্রিয়া যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক প্রেমের বিয়ের জেরে থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা-মা