বিজয় উল্লাসে মাতল তারুণ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

কারখানা বন্ধের মিছিল বাড়ছেঃ ক্রুড ওয়েল সংকটে এবার বন্ধ হলো দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি

ধানমন্ডিতে আদি-চিরায়ত রূপে ফিরল ‘মঙ্গল শোভাযাত্রা’- হাজারো বাঙালির অংশগ্রহণে বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সাগরে ইলিশের প্রাচুর্য হলেও সাধারণের নাগালের বাইরে: গত বছরের চেয়ে দাম বেড়েছে ১৫%

১৫ মিনিট বন্ধ থাকার পর ফের চালু মেট্রো রেল

পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার!

অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে?

একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ

বিজয় উল্লাসে মাতল তারুণ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৪ |
কনসার্ট শুরু হয় বেলা ২টায়। কিন্তু সকাল থেকেই সংসদ ভবনের সামনে বিশাল সড়কে জড়ো হতে থাকেন দর্শক-শ্রোতারা। ঢাকার অলিগলি ছাড়াও বাইরে থেকে আসেন অনেকে। তরুণদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো সংসদ ভবন এলাকা। কনসার্ট শুরু হওয়ার সময় মানিক মিয়া অ্যাভিনিউর সামনে থেকে শুরু করে খামারবাড়ি পর্যন্ত লোকারণ্য। এমন জনস্রোত আর কোনো কনসার্টে দেখা গেছে কিনা– কেউ মনে করতে পারছেন না। মহান বিজয় দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গতকাল সোমবার এ দৃশ্য দেখা গেছে। রাত ১১টার দিকে কনসার্ট শেষ হওয়া পর্যন্ত দর্শকে কোনো ভাটা ছিল না। অনেক লোক সংসদ ভবনের সামনের বিভিন্ন গাছে ওঠেন প্রিয় শিল্পীকে একনজর দেখতে। গানের তালে তালে তারা

বিজয় উল্লাসে মেতে ওঠেন। অসংখ্য তরুণ-তরুণী হাতে ও মাথায় জাতীয় পতাকা বেঁধে কনসার্ট উপভোগ করেন। বিএনপির আয়োজনে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এ কনসার্টে দেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা গান গেয়েছেন। বিএনপি জানিয়েছে, দেশের গান ও সংস্কৃতি তুলে ধরা এবং নতুন প্রজন্মকে ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানোর উদ্দেশ্যেই এ কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেন। শুরুতে গান পরিবেশন করেন শিল্পী নাসির খান। দুপুর সোয়া ২টার দিকে মঞ্চে ওঠেন প্রীতম হাসান। তিনি প্রথমে ‘খোকা’ গান পরিবেশন করেন। পরে ‘হাতে লাগে ব্যথারে’, ‘উরাধুরা’ গানগুলো পরিবেশন করেন। এর পর মঞ্চে সংগীত পরিবেশন করেন কনকচাঁপা। ‘সাগরিকা, বেঁচে আছি

তোমারই ভালোবাসায়’ গানটি করেন তিনি। সংগীতশিল্পী ইথুন বাবু এবং মৌসুমী গেয়েছেন ‘আমি মেজর জিয়া বলছি’ গান। এ ছাড়া গান পরিবেশন করেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, বেবী নাজনীন, মনির খান, কনা, ইমরান, জেফারসহ অনেকে। ব্যান্ডের মধ্যে নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস পারফর্ম করে। প্রায় ২০ বছর পর কনসার্টে মঞ্চ মাতান ব্যান্ডশিল্পী হাসান। যাত্রাবাড়ী থেকে কনসার্টে আসা রাইসুল আসাদ নামে এক যুবক জানান, তিনি মূলত জেমসের গান শুনতেই এসেছেন বন্ধুদের সঙ্গে। কনসার্টের শেষ প্রান্তে ছিল জেমসের পরিবেশনা। তিনি বিখ্যাত ‘কবিতা’ দিয়ে শুরু করেন। তাঁর গানে দর্শক-স্রোতাদের মধ্যে সাগরের তরঙ্গের মতো ঢেউ ওঠে। স্রোতারা প্রতিটি গান

কণ্ঠে তুলে নেন। রাতে অনুষ্ঠান যখন শেষ হলো, তখন তৃপ্তির ঢেঁকুর তুলে বাড়ি ফেরেন অনেকে। সঙ্গে নিয়ে যান বিরল এ কনসার্টের অবিস্মরণীয় স্মৃতি। ‘সবার আগে বাংলাদেশ’ নামে সংগঠনটি গত ১০ ডিসেম্বর আত্মপ্রকাশ করে। এর আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। তিনি বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অত্যাচার, অনাচারের কারণে গত দেড় দশক মানুষ বিজয় দিবস উদযাপন করতে পারেনি। এবার স্বৈরাচারমুক্ত দেশে সবাইকে নিয়ে বিজয় দিবস উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’ কনসার্ট চলাকালে বিকেল ৩টা ৫০ মিনিটে ভিড়ে মঞ্চ ভেঙে পড়ে। এতে নিউজ-২৪, মাছরাঙা, এটিএন নিউজসহ বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং অনলাইন পোর্টালের সাংবাদিক আহত হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারখানা বন্ধের মিছিল বাড়ছেঃ ক্রুড ওয়েল সংকটে এবার বন্ধ হলো দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি ধানমন্ডিতে আদি-চিরায়ত রূপে ফিরল ‘মঙ্গল শোভাযাত্রা’- হাজারো বাঙালির অংশগ্রহণে বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ ২০ মাসে ফাহিমের বিদেশ সফরের পেছনেই বিসিবির খরচ প্রায় ৪১ লাখ টাকা বিশ্লেষণঃ গনহত্যার দায় ও আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ট্রলের তোড়ে শিবিরের ‘বৈশাখ-ই আকবর’ হয়ে গেল ‘নববর্ষ উৎসব’ এমপি পদের দরদাম ১২ কোটি! চট্টগ্রামের বিএনপি নেত্রীর বিস্ফোরক দাবি যশোরে বিএনপির সন্ত্রাসী হামলা গুরুতর আহত ফুল চাষি নেতা আব্দুর রহিম মানুষের হাতে আহত হনুমান প্রথমে থানায়, পরে চিকিৎসা নিতে হাসপাতালে হাজির! সাগরে ইলিশের প্রাচুর্য হলেও সাধারণের নাগালের বাইরে: গত বছরের চেয়ে দাম বেড়েছে ১৫% নববর্ষ কবে থেকে শুরু ও বাংলা মাসের নামকরণ কীভাবে হলো দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু জেট ফুয়েল নিয়ে চট্টগ্রামে ভিড়ল জাহাজ, আসছে আরও দুই ডিজেলের চালান নববর্ষে মুমিনের আনন্দ, প্রত্যয় ও পরিকল্পনা বৈশাখের শোভাযাত্রা ৫ বিভাগে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ১৫ মিনিট বন্ধ থাকার পর ফের চালু মেট্রো রেল যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে চাপ দিচ্ছে সৌদি দক্ষিণ লেবাননে বহু ইসরায়েলি সেনা হতাহত পত্রিকাটি ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘ভুয়া খবর’ পরিবেশনকারী: ট্রাম্প