বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৬

আরও খবর

গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী

শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ

নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২

পূর্ণিমার আলোয় রকওয়ে বিচে ফিরছে বহুল প্রতীক্ষিত জোছনা উৎসব: কয়েক বছর পর ৩১ জুলাই প্রবাসী বাঙালিদের মিলনমেলায় নাচ, গান, কবিতা, ঘুড়ি উৎসব ও তারকাদের অংশগ্রহণ

‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৬ |
নিউইয়র্কের অদূরে মনোরম চেস্টনাট রিজের থ্রিফোল্ড এডুকেশনাল সেন্টারে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬। সাহিত্য, সংস্কৃতি, প্রকৃতি ও মানবিক মূল্যবোধের এক অনন্য সম্মিলনে অনুষ্ঠিত এই আয়োজনকে ঘিরে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, গবেষক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে চেস্টনাট রিজ যেন পরিণত হয়েছিল এক আন্তর্জাতিক সাহিত্য-গ্রামে। বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি (BILS)-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের লক্ষ্য ছিল বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রসারের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা। একই সঙ্গে অটিজম স্পেকট্রামে থাকা তরুণ-তরুণীদের সৃজনশীল বিকাশেও সংগঠনটির দীর্ঘদিনের কার্যক্রম এ আয়োজনে বিশেষভাবে তুলে ধরা হয়। সবুজে ঘেরা রিসোর্টসদৃশ পরিবেশে অনুষ্ঠানের

সূচনায় বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশন করেন অ্যান্ড্রু সেঞ্চেজ, সামিনা খন্দকার ও প্রথম চক্রবর্তী। পরে তাঁদের সম্মিলিত কণ্ঠে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কনভেনর গিয়ানা মেলা স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল অধিবেশনের সূচনা করেন। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘বিশ্বসাহিত্য ও সংস্কৃতিতে শাড়ি’। অনুষ্ঠানের উদ্বোধন করেন এমেরিটাস অধ্যাপক, সাবেক উপাচার্য ও বিশিষ্ট লেখক ড. মোস্তফা সারওয়ার। প্রখ্যাত কবি সুবোধ সরকার শাড়ির ঐতিহাসিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক তাৎপর্য তুলে ধরে বলেন, শাড়ি শুধু একটি পোশাক নয়, এটি হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং নারীর জীবনসংগ্রামের প্রতীক। তাঁর বহুল আলোচিত ‘শাড়ি’ কবিতাটি আবৃত্তি করেন শিল্পী পারভীন সুলতানা। সম্মেলনের সভাপতি, জাতিসত্তার কবি মোহাম্মদ

নূরুল হুদা শাড়ির বৌদ্ধিক সম্পদ (Intellectual Property) এবং এর আন্তর্জাতিক সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। এবারের আয়োজনে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, গায়ানা, ডোমিনিকান রিপাবলিক ও তুরস্কসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া ও অস্ট্রেলিয়া থেকে আগত অতিথিদের পদচারণায় দুই দিনের এ আয়োজন যেন বিশ্বসাহিত্য ও সংস্কৃতির এক মিলনমেলায় পরিণত হয়। BILS-এর পৃষ্ঠপোষক ড. ধনঞ্জয় সাহা বলেন, সাহিত্যচর্চার জন্য যেমন সৃজনশীল পরিবেশ জরুরি, তেমনি সুস্থ জীবনধারাও সমান গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যবিষয়ক অধিবেশনে ডা. দীপা সাহা ও ম্যারাথন রানার নাসির শিকদার তেলবিহীন রান্না, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও দৌড়ানোর উপকারিতা তুলে ধরেন। ডা. দীপা সাহা সুস্থ জীবনযাপন ইতিবাচক চিন্তা ও সৃজনশীল

লেখালেখিকে সমৃদ্ধ করে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে বাংলা, ইংরেজি, স্প্যানিশ ও তুর্কি ভাষায় মৌলিক কবিতা, গল্প ও ছড়া পরিবেশিত হয়। এ সময় ড. ধনঞ্জয় সাহা তাঁর উদ্ভাবিত নতুন সাহিত্যধারা ‘ছড়াবিতা’ নিয়ে আলোচনা করেন এবং তাঁর একটি ‘ছড়াবিতা’ পাঠ করেন ইসরাত বুখারি। মেলায় ছিল লেখকদের বই প্রদর্শনী ও বিক্রয়, শিল্পকর্ম প্রদর্শনী, তাজা ফল এবং স্বাস্থ্যকর অর্গানিক খাবারের আয়োজন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অটিজম স্পেকট্রামে থাকা বিশেষ চাহিদাসম্পন্ন লেখকদের পরিবেশনা এবং Endeavor21+ Autism Program-এর অংশগ্রহণকারীদের শিল্পকর্ম প্রদর্শনী। Enza ও Piera Lombardo-র শিল্পকর্ম দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। এ পর্বে জন কার্লোস উডি গাথরির বিখ্যাত গান This Land Is Your Land পরিবেশন করে উপস্থিত সবার প্রশংসা কুড়ান। লাইভ

ক্রিয়েটিভ রাইটিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ডা. কৌশিক কর। আবৃত্তি পরিবেশন করেন টিটানিয়া গুপ্তা, দ্বীপ নারায়ণ গুপ্তা, খালেদ মিঠু, নিলুফার জারিন, পারভীন সুলতানা, সংঘমিত্রা ব্যানার্জি, অশ্বিনী প্রসাদ এবং ভারতের প্রখ্যাত সারেঙ্গি শিল্পী উস্তাদ কামাল সাবরি। গদ্যকবিতার মাধ্যমে আমেরিকায় বাঙালিদের আগমনের ইতিহাস তুলে ধরে বিশেষ প্রশংসা অর্জন করেন ড. অশ্বিনী প্রসাদ। গল্প ও কবিতা পাঠ করেন ডা. তপতী রায়, বেনজির সিকদার, মোহাম্মদ কাইউম, রফিকুল ইসলাম, শাহ জে. চৌধুরী, বনানী সিনহা, খালেদ সরফুদ্দীন, আইজ্যাক স্টেইনবার্গ, কমোলিকা পান্ডে, ইফফাত আরা, ড. মোহাম্মদ মাসুম, ড. মল্লিকা ধরসহ আরও অনেকে। একক কবিতা পাঠ করেন ফারহানা ইলিয়াস তুলি, শেরিল লার্নার ও তুরস্কের কবি মুরাত নিমিত। স্প্যানিশ ও

ইংরেজিতে গল্প পাঠ করেন আইরিস তেহেদাস ও লুজ কুয়েভাস। ভ্রমণকাহিনি উপস্থাপন করেন সুলতানা ইসমত আরা। ওয়েস্টচেস্টার কাউন্টির স্বেচ্ছাসেবী সংগঠন লিপিলেখা-এর সদস্যরা, বিশেষ করে সভাপতি টিটানিয়া গুপ্তা, অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা পালন করেন। লেখক ও কমিউনিটি লিডার ড. দিলীপ নাথ গত বছরের রকল্যান্ড রিট্রিট ও বইমেলার সাফল্য ও সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সেমিনারে বাংলা ও পাশ্চাত্য সাহিত্যের পারস্পরিক প্রভাব ও উৎকর্ষ নিয়ে আলোচনা হয়। সেমিনারটি সঞ্চালনা করেন কবি ফকির ইলিয়াস। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন অ্যান্ড্রু সেঞ্চেজ, অরচিত কৃষ্ণান, উস্তাদ কামাল সাবরি, সামিনা খন্দকার, ডা. শিউলী রায়, ডা. মো. জুলফিকার হোসেন, গৌতম সাহা এবং ডা. অর্পিতা ঘোষ। অনুষ্ঠানে

স্বল্প সময়ের জন্য উপস্থিত ছিলেন কবি ও প্রকাশক হুমায়ুন কবির ডালি এবং বরেণ্য সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায়। তাঁদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। রিট্রিটের বিশেষ আয়োজনের মধ্যে ছিল ফরেস্ট হাইক, যোগব্যায়াম, সাঁতার, ক্যাম্পিং, ফার্ম ট্যুর এবং প্রকৃতির সান্নিধ্যে বিশ্রামের সুযোগ। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড. মোহাম্মদ মাসুম। শুভেচ্ছা বক্তব্য দেন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার ড. দিলীপ নাথ এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদ-এর সাধারণ সম্পাদক কল্লোল দাশ। পরে ডা. অনিমিতা সাহা ‘অন্ধকার থেকে আলোয়’ শিরোনামে নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। নিউইয়র্কে পরিকল্পিত শাড়ি জাদুঘরের সহ-প্রতিষ্ঠাতা ড. অশ্বিনী প্রসাদ শাড়ির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে পুরোনো শাড়ি দানের আহ্বান জানান। আয়ারল্যান্ডের ব্যারিস্টার ক্যারেন মরিস এবং অস্ট্রেলিয়ার শিক্ষক ক্রিস্টিন ম্যাকক্লিন শাড়িকে ঘিরে তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। সমাপনী পর্বে বিভিন্ন সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পূর্ব-পশ্চিমের সাংস্কৃতিক মেলবন্ধন ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য BILS Award 2026 প্রদান করা হয় ড. মোস্তফা সারওয়ারকে। ডা. অবনীভূষণ চৌধুরী আবৃত্তি পুরস্কার লাভ করেন অশ্বিনী প্রসাদ এবং বীণাপাণি সাহা সাহিত্য পুরস্কার অর্জন করেন বেনজির সিকদার। এ বছর প্রথমবারের মতো প্রবর্তিত BILS Writers-in-Residence Award লাভ করেন ভারতের কবি সুবোধ সরকার এবং বাংলাদেশের কবি মোহাম্মদ নূরুল হুদা। এই কর্মসূচির আওতায় নির্বাচিত লেখকেরা দুই দিন থেকে চার সপ্তাহ পর্যন্ত BILS-এর পৃষ্ঠপোষকতায় অবস্থান করে সৃজনশীল সাহিত্যচর্চার সুযোগ পাবেন। সমাপনী বক্তব্য দেন সম্মেলনের সভাপতি মোহাম্মদ নূরুল হুদা এবং কনভেনর গিয়ানা মেলা। ধন্যবাদ জ্ঞাপন করেন BILS-এর প্রেসিডেন্ট ড. ধনঞ্জয় সাহা। অনুষ্ঠানের শেষে পরিবেশ সচেতনতার প্রতীক হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে পুদিনা গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল প্রজ্ঞা নিউজ। আয়োজকরা আগামী বছরের রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৭-এর তারিখ ঘোষণা করেন ২৪–২৫ জুলাই ২০২৭। আগামী আসরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মেঘনা থেকে মিসিসিপি’। প্রাথমিকভাবে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের সম্মতি জানিয়েছেন বাংলা সাহিত্য নিয়ে গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে সুপরিচিত চেক প্রজাতন্ত্রের চার্লস ইউনিভার্সিটি-এর অধ্যাপক ও গবেষক ড. Blanka Notková।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন, ছাড়তে হবে অন্য পেশা ভারত থেকে মরিচ আমদানির পরে ৫০০ টাকার কেজি নামলো একশ’তে কেন শেখ হাসিনা মামলা আইনিভাবে ভঙ্গুর এবং তাঁর প্রত্যাবর্তনে কি কি সম্ভাব্য আইনি এভিনিউ খোলা আছে? “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি রয়টার্স এক্সক্লুসিভ: শেখ হাসিনার মিত্র বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব বলেছেন তিনি নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ডিপ্লোমেটিক বিভাগের ডিসি-কে সদরদপ্তরে স্থানান্তর প্রতিমন্ত্রীর নির্দেশে বিএনপি-জামাতপন্থীদের যশোর প্রেসক্লাব দখল, নির্বাচিত কমিটিকে ‘মবের মাধ্যমে’ উচ্ছেদ ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা, ব্যাংকেও নেই টাকা, তাহলে আমানতের এতো টাকা গেল কোথায়? ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি?