ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৬

আরও খবর

জ্বালানি তেলের সংকটে নাস্তানাবুদ কৃষি উৎপাদন: চুয়াডাঙ্গায় সেচের জ্বালানি তেল সংগ্রহে লাইনে দাঁড়িয়েছেন গৃহিণীরা

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজের মাথায় এসএমজি ঠেকিয়ে গুলি কনস্টেবলের

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ২

সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা ধর্মসিং চাকমা নিহত, ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ২ বোন

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে

যশোরে বিএনপির সন্ত্রাসী হামলা গুরুতর আহত ফুল চাষি নেতা আব্দুর রহিম

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৬ |
সুনামগঞ্জের ছাতকে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থী আল আমিন ও নজমুল হক নসিবের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাইল্যাচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, চরমহল্লা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জামায়াতে ইসলামী নেতা আল আমিন এবং ফুলতলী সংগঠন আল ইসলাহ নেতা নজমুল হক নসিবের মধ্যে পূর্ব থেকেই রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধ ছিল। সম্প্রতি ভিজিএফের চালের কার্ড নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উভয়পক্ষের সমর্থকরা কটূক্তিমূলক মন্তব্য ও পোস্ট দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে

ওঠে। রাতে দুপক্ষের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একে অপরকে মুখোমুখি হওয়ার আহ্বান জানানো হয়। একপর্যায়ে নুরুল আমিন ও আব্দুস শহিদ পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে লাহিন মিয়া (২০), নুরুল আমিন (৩৫), আব্দুস সোবহান (৫৫), সুফিয়ান (২০), নাছির উদ্দিন (৩৮), সালা উদ্দিন (৩৫), আকছার আলী (২২), এমাদ উদ্দিন (২৫), জয়ন উদ্দিন, আব্দুল আজিজসহ কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৯ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় কয়েকটি দোকানপাট ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, ভিজিএফের চালের কার্ড নিয়েই মূলত

বিরোধের সূত্রপাত হয়েছিল। পরে তা ফেসবুকে পালটাপালটি পোস্ট ও গালাগালের মাধ্যমে উত্তেজনার সৃষ্টি হয় এবং তা পরবর্তীতে সংঘর্ষ শুরু হয়। এ বিষয়ে নজমুল হক নসিব বলেন, ভিজিএফের কার্ডের সুবিধাভোগী হওয়াকে কেন্দ্র করে আল আমিন সমর্থকরা আমাকে বিদ্রুপ করে ও ফেসবুকে অকথ্য ভাষায় গালাগাল করলে উত্তেজনার সৃষ্টি হয়। অন্যদিকে আল আমিনের দাবি, ভিজিএফের চাল নিয়ে অভিযোগ সঠিক নয় বরং আমাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হয় এবং আমার সমর্থকদের বাড়িতে হামলা করা হয়েছে। এ ব্যাপারে ছাতক থানার ওসি মিজানুর রহমান তালুকদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি

শান্ত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের