ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুন, ২০২৫

আরও খবর

জ্বালানি তেলের সংকটে নাস্তানাবুদ কৃষি উৎপাদন: চুয়াডাঙ্গায় সেচের জ্বালানি তেল সংগ্রহে লাইনে দাঁড়িয়েছেন গৃহিণীরা

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজের মাথায় এসএমজি ঠেকিয়ে গুলি কনস্টেবলের

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ২

সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা ধর্মসিং চাকমা নিহত, ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ২ বোন

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে

যশোরে বিএনপির সন্ত্রাসী হামলা গুরুতর আহত ফুল চাষি নেতা আব্দুর রহিম

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ |
নরসিংদীর বেলাবো উপজেলায় ফুটবল খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের রাবার বুলেট বিদ্ধ হয়ে এক তরুণ নিহত হয়েছে বলে দাবি করেছেন নিহতের স্বজনরা। এছাড়াও এ সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্যসহ আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেলাব ইউনিয়নের মাটিয়ালপাড়া ও চর বেলাব গ্রামের মধ্যবর্তী সেতু এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওই তরুণের নাম মো. সাইফুল মিয়া (২৬)। তিনি উপজেলার বেলাব ইউনিয়নের চর বেলাব গ্রামের মো. জীবন মিয়ার ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার বিকেলে মাটিয়ালপাড়া ও চর বেলাব গ্রামের তরুণদের দুটি দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার

মাঠে প্রতিপক্ষের আঘাতে মাটিয়ালপাড়ার এক তরুণ আহত হন। এ নিয়ে মাঠের মধ্যেই দুইপক্ষ উত্তেজিত হয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১ খেলা শেষে ফেরার পথে সন্ধ্যার দিকে চর বেলাব এলাকার এক তরুণের মোটরসাইকেলে ধাক্কা দেয় অপর পক্ষের কয়েকজন খেলোয়াড় বহনকারী একটি বিভাটেক রিকশাকে। ওই সময়ও তারা তর্কে জড়ান। পরবর্তীতে রাতে চর বেলাব গ্রামের কয়েকজন এ বিষয়ে কথা বলতে মাটিয়ালপাড়ায় গেলে তাদের মারধর করা হয়। এলাকায় ফিরে ঘটনা জানানো হলে চর বেলাব গ্রামের শতশত গ্রামবাসী আজ সকালে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাটিয়ালপাড়ায় রওনা দেন। এ খবর পেয়ে প্রতিপক্ষেরও শত শত ব্যক্তি লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র

নিয়ে এগিয়ে যান। সেতুসংলগ্ন স্থানে দুইপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের ছোড়া ইটপাটকেলে কয়েকজন আহত হন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও শর্টগান থেকে গুলি ছোঁড়ে। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ কয়েক জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে সাইফুল মারা যান। আহত ব্যক্তিরা বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানতে চাইলে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনজুর-ই-মুশফিকা ফেরদৌস জানান, সাইফুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার চোখসহ শরীরের বিভিন্ন জায়গায় রাবার বুলেটের আঘাত ছিল। এছাড়াও একই ঘটনায় পুলিশ সদস্যসহ আহত অন্তত ১০ জনকে আমরা

চিকিৎসা দিয়েছি। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছি। ওসি আরও জানান, আমরা বারবার অনুরোধ করেছি, আপনারা সংঘর্ষে জড়াবেন না, অভিযোগ নিয়ে থানায় আসুন। কিন্তু এই আহ্বানে তারা সাড়া না দিয়ে দেশীয় অস্ত্রের আঘাতে ও ইটপাটকেল ছুড়ে অনেক ব্যক্তিকে আহত করেছেন। এছাড়াও আমিসহ ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের