ফিল্মি স্টাইলে টাকা ছিনতাই, গ্রেপ্তার এক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪

আরও খবর

বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে

গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার

অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক

বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের

বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের

ফিল্মি স্টাইলে টাকা ছিনতাই, গ্রেপ্তার এক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪ |
কুষ্টিয়ার দৌলতপুরে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাইয়ের মামলায় রাকিবুল ইসলাম রাখি (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুর ২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা। এর আগে, বুধবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরের আবেদের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিবুল ইসলাম রাখি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের হাফিজুল সরদারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, মাদক, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা চলমান আছে। রাখি মাদক ও অস্ত্র কারবারির সঙ্গে জড়িত। এছাড়াও দৌলতপুরে চর অঞ্চলে

তিনি নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। জানা গেছে, গত শনিবার (০২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরের মানিকদিয়াড় এলাকায় ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী নুরুল ইসলামের হাতে থাকা টাকার ব্যাগ ছিনতাই করা হয়। সেই ব্যাগে ৫ লাখ টাকা ছিল। এছাড়াও স্বর্ণের একটি চেইন ও মোবাইল ছিনতাই করা হয়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে গত ৫ নভেম্বর দৌলতপুর থানায় একটি মামলা করেন। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী নূরুল ইসলাম দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের মানিকদিয়াড় গ্রামে মৃত শের আলীর ছেলে। র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় আসামি

রাখিকে গ্রেপ্তার করা হয়েছে। কুষ্টিয়া ক্যাম্পের র‍্যাব টিম অভিযান চালিয়ে দৌলতপুরের আবেদের ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু এক ব্যাগে পুরো পৃথিবী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন?