ফায়ার সার্ভিসে ১৯৭ জনের চাকরির সুযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৬

ফায়ার সার্ভিসে ১৯৭ জনের চাকরির সুযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৬ |
ফায়ার সার্ভিসের ১৯৭ পদে নিয়োগে আবেদন শুরু ১০ এপ্রিল ২০২৬ থেকেছবি: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নেওয়া। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর শূন্য পদে জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ৯ পদে মোট ১৯৭ জনকে নিয়োগ দেবে। আবেদন শুরু ১০ এপ্রিল ২০২৬ থেকে। আবেদনের শেষ তারিখ ৯ মে ২০২৬, বিকেল ৫টা। আবেদনের মাধ্যম অনলাইনে। পদসমূহ ও শিক্ষাগত যোগ্যতা— ১.সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর-০১টি, বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০ ২. ধর্মীয় শিক্ষক (ইসলাম)-০১টি, বেতনস্কেল: ৯৭০০–২৩৪৯০ ৩. ইঞ্জিন ড্রাইভার (মেরিন)-০১টি, বেতনস্কেল: ৯৭০০-২৩৪৯০ ৪. ড্রাইভার-১৩টি, বেতনস্কেল: ৯৭০০-২৩৪৯০ ৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৯টি, বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ ৬. ফায়ারফাইটার (পুরুষ ও মহিলা)-১৬৫টি, বেতনস্কেল: ৯০০০-২১৮০০ ৭. নার্সিং অ্যাটেনডেন্ট-০২টি, বেতনস্কেল: ৯০০০-২১৮০০ ৮.

অফিস সহায়ক-০৪টি, বেতনস্কেল: ৮২৫০-২০০১০ ৯. সহকারী হোজ রিপেয়ারার-০১টি, বেতনস্কেল: ৮২৫০-২০০১০ শারীরিক যোগ্যতা (ফায়ারফাইটার পদের জন্য) পুরুষ: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি এবং শারীরিক গঠন ত্রুটিমুক্ত। মহিলা: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি, বুক ৩০ ইঞ্চি। বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ৯ পদে ১৯৭ জনকে নিয়োগ দেবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ৯ পদে ১৯৭ জনকে নিয়োগ দেবে।ছবি: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নেওয়া বয়সসীমা— ১ এপ্রিল ২০২৬ তারিখে ১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯ নম্বর পদের আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ৬ ও ৭ নম্বর পদের জন্য ১ এপ্রিল

২০২৬–এ বয়সসীমা ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। আবেদন করার নিয়মাবলি— আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের প্রক্রিয়া নিচে দেওয়া হলো: ১. প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করুন ২. আপনার পদের জন্য নির্ধারিত ‘Application Form’ পূরণ করুন ৩. প্রার্থীর রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করুন ৪. সঠিকভাবে সাবমিট করার পর একটি ইউজার আইডি পাবেন। আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি— ইউজার আইডি ব্যবহার করে যেকোনো টেলিটক প্রি-পেইড সিম থেকে ২টি এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের