ফাইনালের আগেই চিটাগাং কিংস ছাড়লেন ইয়াশা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫

ফাইনালের আগেই চিটাগাং কিংস ছাড়লেন ইয়াশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
খুলনা টাইগার্সকে নাটকীয়ভাবে হারিয়ে বিপিএলের ফাইনালে পা রেখেছে চিটাগাং কিংস। শুক্রবার সন্ধ্যা ৭টায় ফরচুন বরিশালের বিপক্ষে মুখোমুখি হবে দলটি। ফাইনাল নিয়ে যখন চিটাগাং সমর্থকদের মধ্যে বাড়ছে উন্মাদনা। তখন জানা, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্বন্দ্বে বিদায় নিয়েছেন এবারের বিপিএলের আলোচিত হোস্ট ইয়াশা সাগর। এবারের আসরে চিটাগাংয়ের অন্যতম আকর্ষণ ছিলেন এই কানাডিয়ান মডেল। আকর্ষণীয় লুকে বিপিএলের ম্যাচে হাজির হয়ে দর্শকদের মধ্যে সারা ফেলেছিলেন তিনি। চিটাগাংয়ের প্রায় প্রতিটি ম্যাচেই দর্শকদের দেখা যেত ইয়াশার নামে প্লেকার্ড হাতে। তবে গত কিছুদিন ইয়াশাকে দেখা যাচ্ছিল না। পরে খোঁজ নিয়ে জানা গেছে, টুর্নামেন্ট শেষের আগেই বাংলাদেশ ছেড়ে গেছেন ইয়াশা সাগর। জানা যায়, পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা ঝামেলা চলছিল। ইয়াশাকে

উকিল নোটিশও দিয়েছিল চট্টগ্রাম মালিকপক্ষ। এরপরই চলে যান তিনি। ইয়াশার চলে যাওয়ার বিষয়ে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার সাথে কমিটমেন্ট ছিল শেষ সপ্তাতে বাকি পেমেন্টগুলো দেব। এখানে পেমেন্টের কোনো বিষয় না।’ আরও যোগ করেন, ‘তাকে (ইয়েশা সাগর) কাজ দিই সে কাজ রিজেক্ট করে আমার স্পন্সরদের। ফটোশুট বা অন্য যা আছে তার ম্যানেজার ফোন করে অতিরিক্ত টাকা ডিমান্ড করে। আমি তো কন্টাক্ট সাইন করেছি। যখন না করতেছে তখন আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। পরে চলে গেছে। কন্টাক্টে লেখা শেষ সপ্তাহে টাকা দেওয়ার কথা। পরে তাহলে চলে গেল কেন?’ ইয়াশা সাগর, ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মডেল। অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি একজন ফিটনেস

ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার হিসেবেও কাজ করেন। এবারই প্রথম বিপিএলে হোস্ট হিসেবে এসেছিলেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?