প্যারাগুয়ের কাছে হারল ব্রাজিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪

প্যারাগুয়ের কাছে হারল ব্রাজিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ |
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে ব্রাজিল। বুধবার (১১ সেপ্টেম্বর) প্যারাগুয়ের দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলকে ১-০ গোলে হারায় স্বাগতিকরা। প্যারাগুয়ের হয়ে প্রথমার্ধেই গোল করে ব্যবধান গড়ে দেন ডিয়েগো গোমেজ। বিশ্বকাপ বাছাইপর্বের গেল ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল দরিভালের দল। তবে এক ম্যাচ পরই আবারও হারের মুখ দেখতে হল ব্রাজিলকে। রদ্রিগো, ভিনিসিউসদের নিয়ে সাজানো ব্রাজিল শুরু থেকেই বল দখল ও আক্রমণে মনযোগী ছিল। তবে শুরু থেকেই ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। উল্টো ম্যাচের ২০তম মিনিটেই গোল খেয়ে বসে দরিভালের দল। ডি বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত এক গোল করেন ডিয়েগো গোমেজ। যা নাগাল পাননি ব্রাজিলের গোলরক্ষক

অ্যালিসন। গোল হজম করে আক্রমণে ধার বাড়ায় ব্রাজিল। তবে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে পারছিল না তারা। প্রথম হাফে মাত্র দুইটি শট নিতে পারে ব্রাজিল। দ্বিতীয় হাফের শুরুতেই এন্ড্রিক ও গুয়েমারেজকে বসিয়ে দরিভাল মাঠে নামান পেদ্রো এবং লুইজ হেনরিককে। দ্বিতীয় হাফেও প্রথমার্ধের পুনরাবৃত্তি ঘটে। বল দখলে মনোযোগ দেয় সফরকারীরা। ব্রাজিল দ্বিতীয় হাফে বেশি শট নিলেও সেগুলো জোরাল ছিল না। ম্যাচের শেষের আগে আরও কিছু পরিবর্তন নামায় ব্রাজিল। তবে শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। প্যারাগুয়ের বিপক্ষে এক গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ভিনিসিউসদের। এই হারে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচেই অবস্থান করছে ব্রাজিল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে প্যারাগুয়ে।

৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। এদিকে বিশ্বকাপ বাছাইপর্বের আরেক ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। আর ভেনেজুয়েলার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রেম-রোমান্স নির্ভর সিনেমা ও নাটক নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ ‘প্রকাশ করায় আমাকে মেরে ফেলতে পারে’ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষিকার ধর্ষণ মামলা সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার মামলা খারিজের সিদ্ধান্ত আদালতে বহাল ঘর থেকে পিঁপড়া তাড়ানোর সহজ পাঁচ উপায় ভোলার বাজারে কমেছে ইলিশের দাম, বেড়েছে সরবরাহ নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া শয়তানকে দুর্বল ও অসহায় করে দেয় যে ধ্বনি ১০ দিন ধরে লাপাত্তা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের সদস্যরা নজরুলকে ‘জাতীয় কবি’ স্বীকৃতি দেন জিয়া: বিএনপির অসত্য দাবি বঙ্গবন্ধু সরকারের অবদান মুছে ইতিহাস বিকৃতির চেষ্টা মাঠপর্যায়ে গাছের অস্তিত্ব নিয়ে প্রশ্ন: ছয় মাসে ২ কোটি ২২ লাখ বৃক্ষরোপণ করে ৪৩% লক্ষ্যমাত্রা অর্জনের দাবি সরকারের মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার নারায়ণগঞ্জের বন্ধ একটি কারখানার ভেতর থেকে চট্টগ্রামের ছাত্রলীগ সহসভাপতির মরদেহ উদ্ধার