পুরুষের জন্য কতটুকু চুল লম্বা রাখা জায়েজ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪

পুরুষের জন্য কতটুকু চুল লম্বা রাখা জায়েজ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪ |
প্রশ্ন: কিছু মানুষকে দেখা যায়, তারা নারীদের মতো পিঠ পর্যন্ত দীর্ঘ চুল রাখে। অনেকের আবার দাড়ি না থাকার কারণে দেখতে পুরো নারীদের মতো মনে হয়। জানতে চাই, শরীয়তের দৃষ্টিতে কোনো পুরুষের জন্য নারীদের মতো লম্বা চুল রাখা কি জায়েজ আছে? উত্তর: পুরুষের জন্য নারীদের সাদৃশ্য অবলম্বন করা জায়েজ নয়। হাদিস শরীফে এব্যাপারে কঠোর হুঁশিয়ারি এসেছে এবং নারীদের সাদৃশ্য অবলম্বনকারী পুরুষদের ওপর অভিশাপ দেওয়া হয়েছে। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাদৃশ্য অবলম্বনকারী পুরুষদের ওপর এবং পুরুষদের সাদৃশ্য অবলম্বনকারী নারীদের ওপর অভিশাপ দিয়েছেন। (সহিহ বুখারি, হাদিস ৫৮৮৫) সুতরাং কোনো পুরুষের নারীদের মতো চুল রাখা বা নারীদের বেশভূষা

অবলম্বন করা সম্পূর্ণ নাজায়েজ ও গুনাহের কাজ। এ থেকে বেঁচে থাকা সকল মুসলমানের কর্তব্য। অবশ্য বাবরি চুল রাখতে কোনো সমস্যা নেই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বাবরি রাখতেন। কাতাদা (রহ.) বলেন, আমি আনাস রা.-এর নিকট নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল মধ্যম ধরনের, একেবারে সোজাও নয় আবার বেশি কোঁকড়ানোও নয়। তা ছিল দুই কান ও দুই কাঁধের মাঝ পর্যন্ত। (সহিহ বুখারি, হাদিস ৫৯০৫; সহিহ মুসলিম, হাদিস ২৩৩৮) আনাস রা. আরো বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল (কখনো) কাঁধ পর্যন্ত লম্বা হত। (সহিহ বুখারী, হাদীস ৫৯০৪; সহিহ মুসলিম, হাদিস ২৩৩৮) অতএব

কোনো পুরুষ চুল লম্বা রাখতে চাইলে কানের নিচ পর্যন্ত বা কাঁধ পর্যন্ত রাখতে পারবে। কিন্তু এর চেয়েও বেশি লম্বা রাখলে নারীদের চুলের সাদৃশ্য হয়ে যায়; তাই তা নিষিদ্ধ। সূত্র: মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২৫৬০২, ২৫৬০৪; ফাতহুল বারী ১০/৩৪৫; ফয়যুল কাদীর ৫/২৭১; বাযলুল মাজহুদ ১৬/৪২৬

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার? হামের টিকাদানের ৯ সপ্তাহেও তৈরি হয়নি অ্যান্টিবডি, টিকার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরে বিএনপির দুই এমপির প্রতিষ্ঠানের গোপন প্রস্তাব বেড়িবাঁধ কাটা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০ ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন ব্রাজিলভক্ত পড়শীর ফেসবুক পোস্ট, নেটিজেনদের প্রতিক্রিয়া যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক প্রেমের বিয়ের জেরে থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা-মা