দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৬

দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৬ |
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে গতকাল (১৩ জুন) পর্যন্ত মোট ৫৫ হাজার ১৩৩ জন হাজি দেশে ফিরেছেন। রোববার (১৪ জুন) হজ অফিসের কর্মকর্তা জানান, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে এ পর্যন্ত মোট ১৩১টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬১টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ অফিসের তথ্য অনুযায়ী, ১৩১টি ফ্লাইটের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত ৪ হাজার ৩১৩ জন হাজি এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৫০ হাজার ৮২০ জন হাজি দেশে ফিরেছেন। এবার হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৫১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এসব হজযাত্রীদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং

১৭ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ৩৬ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিভিন্ন ধরনের অসুস্থতায় সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং ১৭ জন হাজি হাসপাতালে ভর্তি ছিলেন। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো ৬৩ হাজার ৪২৭ জন হাজিকে চিকিৎসা সেবা দিয়েছে এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৭ হাজার ৮১০ জন হাজিকে সেবা প্রদান করেছে। এ বছরের হজযাত্রী পরিবহণ কার্যক্রম ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়ে ২১ মে শেষ হয়। চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা

শেষে গত ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয় এবং তা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫ মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, তিন পুলিশ সদস্য আহত, আটক ২ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন যে উদ্যোগ নিল ফেসবুক ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা সহপাঠীদের চাঞ্চল্যকর তথ্যে ফেঁসে যাচ্ছেন বিল গেটস কন্যা! একবার নক্ষত্রের দিকে চাই আঁধার পেরিয়ে প্রত্যাবর্তনের প্রত্যয়: একটি নতুন বাংলাদেশের অপেক্ষায় ১৫ আগস্ট ডারউইনে ঐতিহাসিক জয়ের ঘ্রাণ পাচ্ছে বাংলাদেশ আবারো মা হলেন পূজা ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৭৩০ জুনে ১ লাখ ১৮ হাজার হিসাব বেড়েছে স্কুল ব্যাংকিংয়ে রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই রোববার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের দাবি: ১০ লাখ নয়, বাংলাদেশে এসেছে ৫ লাখ ৪০ হাজার রুশ পারমাণবিক আইসব্রেকারে উত্তর মেরু জয় বাংলাদেশি প্রত্যয়ের লোডশেডিংয়ে নওগাঁয় কমেছে চাল উৎপাদন, পচে যাচ্ছে কোল্ড স্টোরেজের আলু এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার