পাকিস্তান ত্যাগ করার আগে শরিফুলকে কী বলেছিলেন সাকিব? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ September, ২০২৪

পাকিস্তান ত্যাগ করার আগে শরিফুলকে কী বলেছিলেন সাকিব?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ September, ২০২৪ |
পাকিস্তানের মাটিতে পরপর দুটি ম্যাচ জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করা- এর চেয়ে বড় ও মধুর প্রাপ্তি অন্তত সাদা পোশাকে বাংলাদেশ দল পায়নি। আর এজন্যই পাকিস্তান এখন আর বাংলাদেশের কাছে রূপকথা নয়। ঐতিহাসিক সিরিজ জিতে বাংলাদেশের ক্রিকেটাররা দেশে ফিরেছেন। দুই ভাগে আসা দলের প্রথম অংশ ফেরেন বুধবার রাতে। অপর অংশ আসেন বৃহস্পতিবার রাতে। তবে এর কোনোটিতেই ছিলেন না সাকিব আল হাসান। দেশসেরা এ ক্রিকেটার সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে প্রবলভাবে নিন্দিত। ইতোমধ্যেই হত্যা মামলা হয়েছে তার নামে। পাকিস্তান সিরিজেও তিনি দলের সঙ্গে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে। এ সিরিজ শেষে তিনি ফের যুক্তরাষ্ট্রেই পাড়ি জমিয়েছেন। কোনো কোনো সূত্র বলছে, ইংল্যান্ড যাবেন সাকিব। সেখানে সারের হয়ে ৯ সেপ্টেম্বর

একটি কাউন্টি ম্যাচ খেলবেন। তারপর অবশ্য ভারত সিরিজেও যোগ দেবেন সাকিব। এ নিয়ে পাকিস্তান ছাড়ার আগে সতীর্থ পেসার শরিফুল ইসলামের সঙ্গেও আলাপ হয় সাকিবের। শরিফুলকে ঠিক কী বলেছিলেন সাকিব? টাইগার পেসার সে বিষয়ে গণমাধ্যমকে জানান, সাকিব তাকে বলেছেন, ভারত সিরিজে দেখা হবে। শরিফুল বলেন, এটা বলেই তিনি কাউন্টি খেলতে চলে গেছেন। আর আমরা দেশে ফিরেছি। এ সময় সাকিবের মানসিকতার প্রশংসাও করেন শরিফুল। তিনি বলেন, চলমান পরিস্থিতির প্রভাব সাকিব ভাইয়ের ওপরও পড়েছে। তবে মাঠে তিনি মানসিকভাবে বেশ শক্তই থাকেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাড়ের সুস্থতায় যাদুকরী ৫ খাবার পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত দাবানল হয়ে ছড়াচ্ছে বিক্ষোভ জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ চুয়েটে ১৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ একাধিক চকবাজার মার্কেটে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট রিয়াদ বিমানবন্দর বন্ধ, সৌদির আকাশ শূন্য কিস্তি দিতে আয়ের ৪০ শতাংশের বেশি ব্যয় ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫ দুর্গাপূজায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪ দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক নিউইয়র্কে ১২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার শোক পালনের অধিকারও নাগরিক অধিকার, কোনোভাবেই বাধা দিতে পারে না রাষ্ট্র শামা ওবায়েদ: ভারতের চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয় চাঁদপুরের জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল কুমিল্লায় বেচে দিলেন ইউপি সচিব! জৈনপুরী দরবারকে ‘যৌনপুরী’ বলায় তোপের মুখে মাফ চাইলেন রাশেদ হাসনাত আবদুল্লাহ: তারেক রহমান সরকার চালাচ্ছেন না, সরকার হাইজ্যাক হয়ে গেছে ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি কেনার খরচ দেন জামায়াত আমিরের উপদেষ্টা’