পাওয়ার প্লেতে তিন উইকেট নেই বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪

পাওয়ার প্লেতে তিন উইকেট নেই বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ |
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা হলো নড়বড়ে। পাওয়ার প্লের মধ্যেই দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও লিটন দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। ৬ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৪৩। অথচ প্রথম ওভারে আর্শদীপ সিংকে তিন চার হাঁকিয়ে আত্মবিশ্বাস জুগিয়েছিলেন ওপেনার ইমন। তবে নিজের পরের ওভারেই ইমনের উইকেট তুলে নেন আর্শদীপ। বড় শট হাঁকাতে গিয়ে ইনসাইড এজ হয়ে সাজঘরের পথ ধরতে হয় তাকে। এতে ১২ বলে ৩ চারে ১৬ রানে থামতে হয় তাকে। অধিনায়ক শান্তও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ৭ বলে ১১ রান করেই ওয়াশিংটন সুন্দরের বলে হার্দিক পান্ডিয়ার ক্যাচ হন তিনি। আর পাওয়ার প্লের

শেষ ওভারে বরুণ চক্রবর্তীকে সুইপ করতে গিয়ে স্টাম্প বাঁচাতে ব্যর্থ হন লিটন, তার ব্যাটে আসে ১৪ রান। এর আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক শান্ত। ব্যাটিংয়ে নেমে শুরুটা ধীরগতির হলেও নীতীশ কুমার (৭৪) এবং রিংকু সিংয়ের (৫৩) জোড়া ফিফতি ও হার্দিকের দুর্দান্ত ক্যামিওতে ২০ ওভারে ২২১ রান পর্যন্ত ভারত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ বহিষ্কারের পিটিশন ভাঙতে চলেছিল ওয়ার্ল্ড রেকর্ড, অতঃপর… বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে ১১৩৩ বাংলাদেশিসহ ২২ হাজারের বেশি অভিবাসী সন্তান জন্মদানের ক্ষমতা কী কী কারণে কমে যায়? যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা