নির্বাচনে জয়ী থালাপতি বিজয়কে নিয়ে পূজা হেগড়ের পোস্ট ভাইরাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৬

নির্বাচনে জয়ী থালাপতি বিজয়কে নিয়ে পূজা হেগড়ের পোস্ট ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৬ |
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলগা ভেত্রি কাজাগাম (টিভিকে) তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফল প্রদর্শন করেছে। অভিনেতা প্রথমবারের মতো দল গঠন করে নির্বাচনে এসে ভূমিধস জয় পেয়েছেন। তার এ জয়ে বিনোদন জগতের তারকারা তাকে শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত করেছেন। বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত, কমল হাসান, রাশমিকা মান্দানা, এআর রহমানসহ অনেক তারকা শুভেচ্ছা জানিয়েছেন। এবার তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি রিল পোস্ট করেছেন বলিউডের মডেল-অভিনেত্রী পূজা হেগড়ে। ‘জানা নায়াগান’ সিনেমার শুটিং সেট থেকে বিজয়কে নিয়ে সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। যদিও ‘জানা নায়াগান’ সিনেমাটি এখনো সেন্সর ছাড়পত্র পায়নি। আইনি জটিলতায় আটকে আছে। প্রযোজনা প্রতিষ্ঠান ও

কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের আইনি মারপ্যাঁচের কারণে এটি এখনো অনুমোদন পায়নি। মঙ্গলবার অভিনেত্রীর ইনস্টাগ্রামে ‘জানা নায়াগান’ সিনেমার শুটিং সেটের দুটি পোস্ট শেয়ার করলে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ইনস্টাগ্রাম রিলের পাশাপাশি একটি ছবিতে বিজয় থালাপতির সঙ্গে পোজ দিতে দেখা গেছে পূজা হেগড়েকে। তার পোস্টগুলো ‘জানা নায়াগান’ সিনেমাকে আবারও আলোচনায় নিয়ে আসে, যখন বিজয়ের রাজনৈতিক অভিষেক নিয়ে আলোচনা আরও জোরালো হচ্ছিল। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা রিলে পূজা হেগড়েকে ‘নির্বাচনে কে জিতবে?’—এমন প্রশ্নটির দিকে ইশারা করতে দেখা যায়। এরপর তিনি বিজয়ের পাশে দাঁড়ান, যেখানে বিজয় লজ্জায় মুখ লুকান। ক্লিপটি শেয়ার করে অভিনেত্রী লেখেন— ‘মনে হচ্ছে— ঘটনার আগেই আমি

বলে দিয়েছিলাম? স্বপ্ন সত্যি হওয়ার জন্য শুভেচ্ছা— বিজয় স্যার।’ অভিনেত্রী পূজা হেগড়ে দিনের শুরুতে বিজয় থালাপতির সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। সেই ছবিতে দুজনকে মিলিয়ে পোশাকে ক্যামেরার সামনে হাসিমুখে দেখা যায়। সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন— ‘অভিনন্দন বিজয় স্যার।’ বিজয়ের দল তামিলনাড়ুতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। একক বৃহত্তম দল হিসেবে টিভিকেকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন গভর্নর। ২৩৪টির মধ্যে ১০৮ আসনে জয় পেয়ে দলটি ডিএমকে ও এআইএডিএমকেকে পেছনে ফেলেছে। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি টিভিকে। উল্লেখ্য, পূজা হেগড়ে ২০১২ সালে তামিল সিনেমা 'মুগমুদি'র মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে। এরপর তাকে আর পেছন

ফিরে তাকাতে হয়নি। তিনি মূলত তেলুগু, হিন্দি ও তামিল চলচ্চিত্রে অভিনয় করেন। দাপুটে অভিনয় করে চলেছেন পূজা হেগড়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া