নরসিংদীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪

নরসিংদীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ |
নরসিংদীর শিবপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মনোহরদী-শিবপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের শিবপুর পঁচারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, নরসিংদী সরকারি কলেজের প্রভাষক শিবপুর উপজেলার বৈলাব গ্রামের আবুবকর সিদ্দিক, অটোরিকশার যাত্রী মারুফা বেগম ও চালক শাহিন মিয়া। অন্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি। শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা বলেন, শিবপুর উপজেলার ইটাখোলা থেকে পণ্যবাহী ট্রাক মনোহরদী উপজেলার দিকে যাচ্ছিল। অন্যদিকে উপজেলার সিএনবি এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়ক দিয়ে কলেজ গেট এলাকার দিকে যাচ্ছিল। সড়কের পঁচারবাড়ি এলাকা অতিক্রমের সময় ট্রাক ও অটোরিকশার

মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয়জন ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। ওসি মো. আফজাল হোসাইন বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও চারজন পুরুষ। তিনজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খাইবার শিকান: ইরানের যে ক্ষেপণাস্ত্র ঘুম কেড়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের ৪ কোটি ডলার পরিশোধ না করেই বাংলাদেশ থেকে পণ্য ক্রয় বন্ধ করল ইউরোপের ব্র্যান্ড এলপিপি ফিফা সভাপতির পদ ছাড়ার চাপে ইনফান্তিনো ‘অর্থাভাবে’ মেট্রোরেলের কাজ বন্ধ হলেও ফ্যামিলি কার্ড জরিপে ব্যয় ২ হাজার কোটি টাকা! বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ পাবে না, জানিয়ে দিলেন মহাসচিব কাও কিম ইইউর ১৫ দেশে কমেছে বাংলাদেশি পোশাক রপ্তানি: গার্মেন্টস খাতে বড় বিপর্যয় আসন্ন জাতীয় পরিচয়পত্র করানোর কথা বলে মামাতো বোনকে ধর্ষণ, ছাত্রদলের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার বন্যার্তদের জন্য বরাদ্দ ছিল ৩০ মেট্রিক টন চাল, এক মুঠোও জোটেনি কারো ভাগ্যে চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা এলপি গ্যাসের দাম আরও বাড়ল ইরান যাওয়ার পথে মরুভূমিতে ১৯ আফগানের মৃত্যু ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে ৯৮১ কোটি টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক মোদির বাসভবন ঘেরাওয়ের ডাক কেজরিওয়ালের ত্রিবেদী-গোরের বৈঠকে ক্ষুব্ধ শফিকুর: ‘গণতান্ত্রিক দেশে এমন বৈঠক কাম্য নয়’ সার্জিও গোর এর সাথে সাক্ষাতের পর পরই আকস্মিক ঝটিকা সফরে ভারত গেলেন দীনেশ ত্রিবেদী দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে সস্তায় এলএনজি না কিনে ৩৪% বেশি দামে ফের স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি ক্রয় ২০ বছর ধরে মৃত সহকর্মীর বেতন তুলে খেয়েছেন ‘সৎ লোকের শাসন’ চাওয়া জামায়াতের নেতা ‘শয়তানের ধোঁকায় পড়ে ওইসব করছিলাম, অন্যরা দেখে ফেলায় কাজ শেষ করতে পারিনি’, শিবির কর্মীর ভাষ্য দুবাইয়ে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রেমিট্যান্সযোদ্ধা ফরহাদ প্রেসিডেন্টের শপথের আগেই কলম্বিয়ায় বোমা হামলা, আহত ১১