ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৬

ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৬ |
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের জল্পনার রেশ কাটতে না কাটতেই নতুন প্রেমের গুঞ্জন শুরু হয়েছে বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে ঘিরে। এবার নাকি এক তরুণ ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি ক্যাফেতে সেই ক্রিকেটারের সঙ্গে একই সময়ে দেখা গেছে অভিনেত্রীকে। সেই থেকে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা গুঞ্জন ছড়িয়েছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি ক্যাফে থেকে ধারণ করা হয়েছিল সেই ভিডিওটি। যাতে দেখা গেছে, ২৪ বছর বয়সি ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে হেঁটে বের হয়ে যাচ্ছেন। অন্যদিকে অভিনেত্রী ম্রূণাল ঠাকুর তখনো ক্যাফের ভেতরেই অবস্থান করছিলেন। যদিও এ ভিডিওটির কোনো দৃশ্যেই তাদের দুজনকে

একসঙ্গে কিংবা কোনো রোমান্টিক মুহূর্তে দেখা যায়নি। এমনকি তাদের একসঙ্গে কথা বলতেও দেখা যায়নি। তা সত্ত্বেও সামাজিক মাধ্যমে সেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন ফ্যান পেজে শেয়ার করে তাদের দুজনের প্রেমের ইঙ্গিতে গুঞ্জনটি দ্রুত ছড়াতে থাকে। এ নিয়ে তারা সত্যিই ডেটে গিয়েছিলেন কিনা, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এ ভিডিও এবং প্রেমের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত অভিনেত্রী ম্রুণাল ঠাকুর কিংবা ক্রিকেটার যশস্বী জয়সওয়াল কেউই কোনো প্রতিক্রিয়া দেননি। উল্লেখ্য, অভিনেত্রী ম্রুনাল ঠাকুর বর্তমানে 'পূজা মেরি জান' ও তেলুগু 'রাকা' সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মধ্যে 'পূজা মেরি জান' সিনেমার শুটিং

সম্পন্ন হয়েছে। বর্তমানে সেই সিনেমাটির পোস্ট প্রডাকশনের কাজ চলছে। এর মধ্যেই সেই সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। তবে মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন, ছাড়তে হবে অন্য পেশা ভারত থেকে মরিচ আমদানির পরে ৫০০ টাকার কেজি নামলো একশ’তে কেন শেখ হাসিনা মামলা আইনিভাবে ভঙ্গুর এবং তাঁর প্রত্যাবর্তনে কি কি সম্ভাব্য আইনি এভিনিউ খোলা আছে? “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি রয়টার্স এক্সক্লুসিভ: শেখ হাসিনার মিত্র বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব বলেছেন তিনি নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ডিপ্লোমেটিক বিভাগের ডিসি-কে সদরদপ্তরে স্থানান্তর প্রতিমন্ত্রীর নির্দেশে বিএনপি-জামাতপন্থীদের যশোর প্রেসক্লাব দখল, নির্বাচিত কমিটিকে ‘মবের মাধ্যমে’ উচ্ছেদ ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা, ব্যাংকেও নেই টাকা, তাহলে আমানতের এতো টাকা গেল কোথায়? ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি?