‘বিএনপির ৬ মাসে ৫১২ গুম’ দাবি জামায়াতের, বিএনপির প্রতিক্রিয়া- ‘জামায়াত নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যাচার করে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৬

আরও খবর

‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা

হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা

‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ

প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ

এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার

‘বিএনপির ৬ মাসে ৫১২ গুম’ দাবি জামায়াতের, বিএনপির প্রতিক্রিয়া- ‘জামায়াত নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যাচার করে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৬ |
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ গতকাল সোমবার (২৩ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে দাবি করেছেন, ‘বিএনপি সরকারের ৬ মাসে ৫১২ জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন।’ তার ব্রিফিংয়ের সময় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াত নেতার দাবিকৃত ওই তথ্যটি নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। যদিও ইতোমধ্যে জামায়াতের সেই নেতা ওই বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বলে নিজের ভুল স্বীকার করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এদিকে জামায়াত নেতার ওই বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও

ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, এমন মিথ্যাচার কেবল জামায়াতের নেতাদের দ্বারাই সম্ভব। যদিও মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যানুযায়ী, বিএনপি সরকারের ছয় মাসে গুমের কেবল একটিমাত্র ঘটনার অভিযোগ রয়েছে। ‘জামায়াত নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যাচার করে’ জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেন, জামায়াত একটা গুজব সংগঠন। সেই দলের নেতাকর্মীদের কাজই হচ্ছে গুজব ছড়ানো। তারা মিথ্যাচারের মাত্রা ছাড়িয়েছে। হামিদুর রহমান তার নিকৃষ্ট উদাহরণ। গুমের মতো একটা সেনসেটিভ বিষয় নিয়ে তিনি প্রকাশ্যে যে মিথ্যাচার করেছে, তা শাস্তিযোগ্য অপরাধ। তিনি বলেন, হামিদুর রহমানের ওই বক্তব্যকে উদ্ধৃত করে আওয়ামী লীগ এখন বিএনপি সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ও প্রোপাগান্ডা

চালাচ্ছে। এজন্যই আমি বলি জামায়াত থাকতে আওয়ামী লীগের দরকার পড়ে না। মিথ্যাচারের রাজনীতি করছে জামায়াত। তাদের নেতারা টুপি খুলে মিথ্যা বলে, সেটিও না হয় সহ্য করা যায়! কিন্তু কিভাবে তারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে? তিনি আরও বলেন, নতুন বন্দোবস্তের দল এনসিপি-জামায়াত নেতৃত্বাধীন জোটে গিয়ে ঠিক এইরকম মিথ্যাচার শিখেছে। তারা সরকারের ১৮০ দিনের ব্যর্থতা নিয়ে সম্মেলন করেছে! এনসিপি নেতাদের বক্তব্যও হামিদুর রহমান আযাদের মতোই অপতথ্যে ভরপুর থাকে। এজন্যই মানুষজন বলা শুরু করেছে, আত্মবিশ্বাসের সহিত গুজব, মিথ্যা ও প্রপাগাণ্ডা প্রচারে জামায়াত- এনসিপির ইতোমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। গুজব ছড়ানোর দায়ে আইনের আওতায় আনার দাবি গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার দায়ে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদকে আইনের

আওতায় আনার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তিনি বলেন, জামায়াত নেতা হামিদুর রহমান কোন সংস্থার জরিপ থেকে এই তথ্য পেলেন এবং আইনশৃঙ্খলার কোন কোন বাহিনী ৫১২ জনকে গুম করেছে তার ঠিক হিসাব কোথায়? গুম হওয়া ৫১২ জন, পরিবারের অভিযোগ কোথায়? আবু হানিফ বলেন, তার এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তার কাছে তথ্য-প্রমাণ থাকলে সেই তথ্য-প্রমাণ জনগণের সামনে হাজির করার দাবি জানাই। যদি কোন তথ্য না থাকে, তাহলে মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য ছড়ানোর দায়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার দায়ে তাকে আইনের আওতায় আনা হোক। তিনি আরও বলেন, একটা বিষয় মনে রাখা উচিত বিরোধীদলীয় নেতার বক্তব্য পুঁজি

করে প্রোপাগান্ডা শুরু হবে। জামায়াতের সেই নেতা কাদের পারপাস সার্ভ করার জন্য এই মিথ্যা তথ্যের ভিত্তিতে বক্তব্য দিয়েছেন? প্রোপাগান্ডা ছড়ানো কি বিরোধী দলের রাজনীতি? যদিও বর্তমান সরকারের আমলে সবচেয়ে আলোচিত গুমের ঘটনা ছিলো, ধর্ষণ মামলা থেকে বাঁচতে শিবির নেতার গুমের নাটক। সমালোচনার মুখে ‘গুম’ নিয়ে দেওয়া বক্তব্যকে অনিচ্ছাকৃত ভুল দাবি গুম নিয়ে প্রেস ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যকে অনিচ্ছাকৃত ভুল দাবি করে আজ বিকেলে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে হামিদুর রহমান আযাদ লিখেছেন, ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গত ৬ মাসে সরকারের সময়ে হামলা-মামলা, জুলুম-নির্যাতন ও গুম-খুন সংক্রান্ত পরিসংখ্যান বলতে গিয়ে একটি তথ্য অনিচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপিত হয়েছে। পরবর্তীতে বিষয়টি যাচাই করে অসঙ্গতিটি আমার নজরে

এসেছে। যা ছিল পুরোপুরি অনিচ্ছাকৃত। সংশ্লিষ্ট সবাইকে উক্ত তথ্যটি আমলে না নেওয়া ও এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তিনি আরও বলেন, সরকারের গত ৬ মাসের হামলা-মামলা, জুলুম-নির্যাতন ও গুম-খুনের পরিসংখ্যান উপস্থাপনের সময় ‘অপহরণ’ বলতে গিয়ে ‘স্লিপ অব টাং’-এর কারণে ‘গুম’ শব্দটি উচ্চারিত হয়। প্রকৃতপক্ষে, আমি ৫১২টি অপহরণের ঘটনার তথ্য উল্লেখ করতে চেয়েছিলাম, যার সূত্র দৈনিক প্রথম আলো, ১৯ আগস্ট ২০২৬। অপহরণের ৫১২ টি ঘটনা সঠিক যা পুলিশ সদর দপ্তরের রিপোর্টেও প্রকাশিত হয়েছে। বাংলা ট্রিবিউন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার ইমরান খানের পাশে গাভাস্কার-কপিল-চ্যাপেলরা ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি, অস্বীকার করেছে বিডিজবস ‘রংপুরে গণপতি পরিবারে ৪ খুনের ঘটনায় পুলিশের স্ক্রিপ্ট ভালো, কিন্তু মানুষ খায়নি’: বিক্ষুব্ধ নাগরিক সমাজ ‘বিএনপির ৬ মাসে ৫১২ গুম’ দাবি জামায়াতের, বিএনপির প্রতিক্রিয়া- ‘জামায়াত নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যাচার করে’ সন্দ্বীপে জুয়ার বিরোধে জামায়াতপন্থী ব্যবসায়ী গুলিবিদ্ধ: সংগঠনের দাবি চাঁদাবাজির জের ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ বার্লিনে ১৫ ও ২১ আগস্ট স্মরণে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা: মিলাদ ও শোক সভায় শেখ হাসিনার ভাষণ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো