ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা
হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার
আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা
‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ
প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ
এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার
সন্দ্বীপে জুয়ার বিরোধে জামায়াতপন্থী ব্যবসায়ী গুলিবিদ্ধ: সংগঠনের দাবি চাঁদাবাজির জের
চট্টগ্রামের সন্দ্বীপে জামায়াতপন্থী এক ব্যবসায়ীকে গুলি করার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও আহতের রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
গতকাল ২৩শে আগস্ট রাত সাড়ে ১০টার দিকে সন্দ্বীপ উপজেলার হরিশপুর ইউনিয়নের তুলাতলি বাজারে আকবর হোসেন (৫৫) নামের এক দোকানিকে লক্ষ করে গুলিবর্ষণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াত কর্মী আকবর হোসেন তুলাতলি বাজারেই নিজস্ব ব্যবসা পরিচালনা করেন। হামলার পরপরই তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলার স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন জানান, আকবর হোসেনের ডান হাতের বাহুতে গুলি
লেগেছে এবং সেখানে তার চিকিৎসা চলছে। ঘটনার কারণ হিসেবে সন্দ্বীপ থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরেই আকবর হোসেনের দোকানে হামলা ও গুলির ঘটনা ঘটে। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, ঘটনার নেপথ্যে জুয়ার টাকা লেনদেনের বিষয়টি প্রাথমিকভাবে উঠে এসেছে। তবে আজ ২৪শে আগষ্ট, সোমবার সকাল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের হয়নি। অন্যদিকে, এ ঘটনায় পুলিশের দেওয়া তথ্যের বিরোধিতা করে সোমবার সকালে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা শাখা। উপজেলা জামায়াতের আমির সিরাজুল ইসলাম এবং সেক্রেটারি আবু তাহের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, চাঁদা দাবিকে কেন্দ্র করেই মূলত ব্যবসায়ী আকবর হোসেনের ওপর এই
ন্যক্কারজনক হামলা ও গুলিবর্ষণ করা হয়েছে। বিবৃতিতে ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তুলাতলি বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।