দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫

আরও খবর

গুপ্ত হামলার ছক: ড্রোন-অস্ত্রসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আকসা’র চার সদস্য গ্রেপ্তার

জ্বালানী নিরাপত্তাঃ শেখ হাসিনার এনার্জি ডিপ্লোম্যাসি বনাম ইউনুস-তারেকের উচ্চমূল্যের বিদেশী স্বার্থরক্ষা চুক্তি

রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা

এবার ঢাকায় ভারতীয় কাশ্মীরি নাগরিকের অস্বাভাবিক মৃত্যু: সন্দেহজনক ঘটনায় পুলিশ তদন্ত শুরু

উত্তর-পশ্চিমাঞ্চলে সর্বহারাদের পুনরুত্থান: আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগ নিচ্ছে চরমপন্থীরা

রুপপুরে নিউক্লিয়ার বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোড: ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ উৎপাদনে খরচ কেমন হতে পারে?

পশ্চিম পাকিস্তানের বৈষম্যে বাতিল হয়েছিল রূপপুর: বিরোধীদের সকল বাধা উপেক্ষা করে বঞ্চিত বাংলাদেশের ৬৫ বছরের স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫ |
মুন্সীগঞ্জের গজারিয়ায় কামরুজ্জামান রতন গ্রুপ ও মহিউদ্দিন আহমেদ গ্রুপের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— স্বাধীন (২৮), আসিফ মীর (১৯), শিরিনা বেগম (৪৬), সাইদুল (২৫), মোস্তফা (৪৮), দেলোয়ার (৪৯), নয়নসহ (২৬) মোট ১০ জন আহত হন। এর মধ্যে স্বাধীন ও সাইদুলের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফ হোসেন রাজু জানান, আমাদের হাসপাতালে দুজন রোগী এসেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। স্বাধীন নামে একজনের অবস্থা গুরুতর। তার দুই হাত ও মাথায়

আঘাত রয়েছে। জামালদী বাসস্ট্যান্ড এলাকার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, বিকেল ৫টার দিকে মহিউদ্দিন গ্রুপ মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। অপরদিকে রতন গ্রুপের নেতাকর্মীরা আনন্দ মিছিলের প্রস্তুতিতে ছিলেন। হঠাৎ দুই পক্ষ মুখোমুখি হলে গুলি, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের মাধ্যমে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে গাড়ি ও অফিস ভাঙচুরের ঘটনাও ঘটে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ তারা আমাদের ওপর হামলা চালিয়ে গাড়ি-অফিস ভাঙচুর এবং ৬-৭ জনকে মারধর করে। এতে আমাদের ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি করে। হোসেন্দী ইউনিয়ন বিএনপি নেতা মমিন মৃধা এবং মাসুম মিয়া (রতন গ্রুপ) বলেন, রতন ভাই মনোনয়ন পাওয়ায় গজারিয়াবাসী আনন্দিত ছিল।

আনন্দ মিছিলের প্রস্তুতির সময় আলী হোসেনের অফিস থেকে গুলি ও ককটেল বিস্ফোরণ শুরু হলে আমরা প্রতিহত করি। মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন বলেন, হাসপাতালে থাকা অবস্থায় ঘটনাটি শুনেছি। অত্যন্ত দুঃখজনক। যারা জড়িত তাদের বিচার চাই। নেতাকর্মীদের বলবো, দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধ থাকতে। বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত আমরা তিনজন আহতের তথ্য নিশ্চিত হয়েছি। সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় টহল চলছে, পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, আমি ঘটনাস্থলে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুপ্ত হামলার ছক: ড্রোন-অস্ত্রসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আকসা’র চার সদস্য গ্রেপ্তার মাত্র ৯ মাসে ব্যাংক ঋণের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়াল প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দেখাই: আকবরজাদে ৭২ ঘণ্টায় মার্কিন অবরোধ ভেঙেছে ৫২ ইরানি জাহাজ দেশের জন্য সতর্কবার্তা, সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস এপ্রিলের ২৮ দিনে প্রবাসী আয় ২৯১ কোটি ডলার মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা অব্যাহত রয়েছে: পাকিস্তানের প্রধানমন্ত্রী বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ প্যারিসে এমআইবি টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ওমরাহ শেষে মাথা ন্যাড়া না করে চুল ছোট করা যাবে কি? লন্ডনে ২ ইহুদিকে ছুরিকাঘাত, অবস্থা গুরুতর সয়াবিন তেলের দাম বাড়ল ইরান যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দেবে ওপেক কেন থামছে না ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ, জানা গেল আসল কারণ পারমাণবিক শক্তিতে বিশাল অর্জন ভারতের! ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ