ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা
হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির!
তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট
শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ
৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স
চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব
বাংলাদেশে আবার ফিরে আসছে সাম্প্রদায়িক হামলার – টার্গেট আবার পুরোহিত ও হিন্দুদের পূজা আর্চনা
ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৫৯৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৯৬ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটির বাইরে) ৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটির বাইরে) ৬৭ জন, ঢাকা বিভাগে (সিটির বাইরে) ১৩৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩০ জন, খুলনা বিভাগে (সিটির বাইরে) ৭২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটির বাইরে) ২০ জন, রাজশাহী বিভাগে (সিটির বাইরে) ৩২ জন, রংপুর বিভাগে (সিটির বাইরে) আটজন, সিলেট বিভাগে (সিটির বাইরে) দুইজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু নিয়ে
হাসপাতালে ভর্তি হয়েছেন হয়েছে ৯৬ হাজার ২২৮ জন। এর মধ্যে ৬৩ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক নয় শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় ৭৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে এ নিয়ে মোট ৯৩ হাজার ৪৬৭ জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫২৯ জন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।