টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৬

টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৬ |
ফেনীতে এলজিইডির টেন্ডার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে জেলা বিএনপির সদস্য কামরুল হাসান মাসুদকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মদলের আহবায়ক এনায়েত উল্যাহ স্বপনের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ট্রাংক রোড বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এলজিইডির টেন্ডার ভাগাভাগি করতে জেলা বিএনপির নেতা ও ঠিকাদারদের একটি চুক্তি হয়। এ চুক্তি ভঙ্গ করে কাজ ভাগিয়ে নেয় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ঠিাকাদার কামরুল হাসান মাসুদ। এরই জেরে গত সপ্তাহে জেলা বিএনপির অপর সদস্য সাইফুর রহমান রতনের সাথে মাসুদের মারামারি হয়। একই বিরোধের জেরে বৃহষ্পতিবার রাতে প্রকাশ্যে মাসুদকে পিটিয়ে জখম করেন স্বপন। সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন সাব্বির এর হস্তক্ষেপে

প্রাণে রক্ষা পায় মাসুদ। অভিযুক্ত স্বপন বলেন, সমিতির সদস্যদের সাথে প্রতারণা করেছে মাসুদ। এরই জেরে তার সাথে কেউ কাজ ভাগাভাগিতে আগ্রহ নেই। এতে সে ক্ষিপ্ত হয়ে প্রথমে আমার উপর হামলা করে। আহত বিএনপির নেতা মাসুদ বলেন , বিনা উস্কানিতে স্বপন তার উপর হামলা করেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ফেনী পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক নুর করিম বলেন, ঘটনার পর পরই ট্রাংকরোডে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত মাসুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প