টেকনাফে বিপুল ইয়াবা জব্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪

টেকনাফে বিপুল ইয়াবা জব্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪ |
কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন। খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে মাদক পাচার হবে। সোমবার সকাল সাড়ে ৯টায় কোস্টগার্ড পূর্ব জোন অধীনের বিসিজি আউটপোস্ট শাহপরীর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সাবরাং খুরের মুখ সংলগ্ন সমুদ্র চরে আটকে

যায় এবং বোটে থাকা দুজন মাদককারবারি সাঁতার কেটে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা তল্লাশি চালিয়ে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, জব্দ করা ইয়াবা পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার? হামের টিকাদানের ৯ সপ্তাহেও তৈরি হয়নি অ্যান্টিবডি, টিকার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরে বিএনপির দুই এমপির প্রতিষ্ঠানের গোপন প্রস্তাব বেড়িবাঁধ কাটা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০ ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন ব্রাজিলভক্ত পড়শীর ফেসবুক পোস্ট, নেটিজেনদের প্রতিক্রিয়া যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক প্রেমের বিয়ের জেরে থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা-মা