জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬

জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬ |
দেশের বিনোদন অঙ্গনে বর্তমান সময়ে সবচেয়ে চাহিদাসম্পন্ন নায়িকা কারা, তা নিয়ে সাধারণ দর্শকদের কৌতূহলের শেষ নেই। এবার সেই কৌতূহল মেটালেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টা ৩৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১৫ জন শীর্ষ অভিনেত্রীর নামের একটি তালিকা প্রকাশ করে নেট দুনিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। জয়ের প্রকাশিত ওই ফেসবুক পোস্টে একটি নথির স্ক্রিনশট যুক্ত করা হয়েছে যেখানে ১৫ জন অভিনেত্রীর নাম লেখা রয়েছে। ছবির ক্যাপশনে জয় জানিয়েছেন যে বাজারে নতুন আসা একটি বিশাল বড় কোম্পানির পণ্যের বিজ্ঞাপনের জন্য এই তালিকাটি পাঠানো হয়েছে। ওই কোম্পানি অনেক গবেষণা করে মডেল নেওয়ার জন্য এই তালিকাটি

তৈরি করেছে বলে জানান এই অভিনেতা। তিনি আরও লেখেন যে এই তালিকাটি দেখেই তিনি জেনে নিয়েছেন বর্তমান বাজারে সত্যিকারের চাহিদাসম্পন্ন নায়িকা আসলে কারা কারা। প্রকাশিত ওই তালিকায় দেশের সিনেমা ও নাটকের জনপ্রিয় সব তারকাদের নাম উঠে এসেছে। স্ক্রিনশট থেকে জানা যায় যে বিজ্ঞাপনের জন্য নির্বাচিত এই তালিকায় রয়েছেন বিদ্যা সিনহা মিম, তাসনিয়া ফারিন, জয়া আহসান, পরী মণি, নুসরাত ইমরোজ তিশা, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, শবনম ইয়াসমিন বুবলী, আজমেরী হক বাঁধন, পূর্ণিমা, পূজা চেরি, সাফা কবির, মেহজাবিন, তানজিন তিশা এবং শবনম ফারিয়া। তালিকাটি নিয়ে জয় তার পোস্টে আরও উল্লেখ করেন যে এর ভেতরে নতুন এবং পুরাতন শিল্পীদের একটি চমৎকার সংমিশ্রণ রয়েছে। তার মতে

হয়তো চাহিদাসম্পন্ন আরও দুই-একজন অভিনেত্রীর নাম এই তালিকা থেকে বাদ পড়ে থাকতে পারে। তবে বর্তমান বিনোদন বাজারে তারকাদের ব্র্যান্ড ভ্যালু ও অবস্থান বুঝে নেওয়ার জন্য এই ১৫ জনের তালিকাই যথেষ্ট বলে মনে করেন শাহরিয়ার নাজিম জয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘কুমির কীভাবে বাংলাদেশি, ভারতীয়কে আলাদা করবে?’ ধানপচা গন্ধে ভারী হাওরের বাতাস অস্থিরতার শঙ্কার মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো কী করছে হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক নতুন জোটে যোগ দিতে বিদেশি সরকারদের চাপ দেবে মার্কিন দূতাবাস ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প ‘৫০০ টাকা আয় করে ১২০০ টাকা খরচে বিচার চাইতে হয়’ ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর পুরোনো ভোজ্যতেল নতুন দামে বিক্রি অতি-প্রক্রিয়াজাত খাবার বাড়াতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রথম বিমানবাহী রণতরি বানাচ্ছে তুরস্ক, কী থাকছে এতে? ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই ‎ যে কারণে কনটেন্ট ক্রিয়েটরদের আয় ফেসবুক থেকে কমে যাবে মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো আমরা আতঙ্কিত নই: ফক্সক্রফট বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম