‘ছাত্র-কৃষক কর্নারে’ আলু ৫০ টাকা কেজি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪

‘ছাত্র-কৃষক কর্নারে’ আলু ৫০ টাকা কেজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ |
জয়পুরহাট ও কালাই উপজেলায় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পরিচালিত ন্যায্যমূল্যের বাজার ‘ছাত্র-কৃষক কর্নারে’ ৫০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও স্পেশাল টাস্কফোর্সের সহযোগিতায়- জেলা প্রশাসকের নির্দেশে মঙ্গলবার বিকালে জয়পুরহাট শহরের শহিদ ডাক্তার আবুল কাশেম ময়দানে ৫০ টাকা কেজি দরে আলু বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম। এ সময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল হক সানজিদ, মুবাশশির আলী, নিয়ামুর রহমান নিবির ও হোসাইন আহমেদ তানভীর উপস্থিত ছিলেন। বর্তমানে জয়পুরহাটের বিভিন্ন এলাকার হাট-বাজারে প্রতি কেজি আলু ৭০ থেকে ৮০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এমন অবস্থায়- জয়পুরহাট শহরের এ ছাত্র-কৃষক কর্নারে প্রতি কেজি

আলু ২০ থেকে ৩০ টাকা কম মূল্যে বিক্রি হওয়ায় নিম্ন ও অল্প আয়ের মানুষ অনেক খুশি। এদিকে মঙ্গলবার বেলা ১১টার দিকে কালাই উপজেলা প্রশাসন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র কৃষক কর্নার ব্যানারে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ সামনে ন্যায্যমূল্যে আলু বিক্রির কার্যক্রম শুরু হয়। আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায়, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. তানিম সরকার, মেফতাহুর রহমান মাহিরসহ অনেকে। ন্যায্যমূল্যের বাজারে একজন ক্রেতা ন্যায্যমূল্যে সর্বোচ্চ ৫ কেজি আলু ক্রয় করতে পারবেন। বাজারমূল্যের চেয়ে তুলনামূলক কম দামে আলু কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা। কালাই পৌরসভার এলাকার আলু ক্রয়

করতে আসা শফিকুল, আশিক, নুশরাফ, রানাসহ অনেকে জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ৭০ টাকার কেজি আলু ৫০ টাকায় বিক্রি করায় খুশি তারা। বাজারের থেকে কম দামে আলু বিক্রি করায় প্রশাসন এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের ধন্যবাদ জানান। এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যে বাজার নিশ্চিতের লক্ষ্যে কালাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ন্যায্যমূল্যের বাজার চালু করা হয়েছে। এখানে ৫০ টাকা কেজি দরে আলু ক্রেতাদের কাছে বিক্রি করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাবা ও তিন ছেলেকে ‘বাংলাদেশি’ বলে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে কোটার বাইরে ১০ হাজারের বেশি আগ্রহী হজযাত্রী তবু টাকা যাচ্ছে ভারতে, সাবেক এমপি রণজিতের সম্পত্তি নিয়ে নতুন চাঞ্চল্য পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, পাবে ৩৪ লাখ শিশু টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ