চট্টগ্রামে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানে উত্তাল জিইসি মোড়: বিএনপি-জামায়াতের আলটিমেটামের পর পুলিশের গণগ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুন, ২০২৬

চট্টগ্রামে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানে উত্তাল জিইসি মোড়: বিএনপি-জামায়াতের আলটিমেটামের পর পুলিশের গণগ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৬ |
চট্টগ্রাম মহানগরীতে প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগের বিশাল মিছিলের পর রণমুখী অবস্থান নিয়েছে প্রশাসন। নগরীর ৪টি থানায় রাতভর এক নজিরবিহীন সাঁড়াশি ও চিরুনি অভিযান চালিয়ে ছাত্রলীগের ৯০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ২ জুন, মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগের সহকারী কমিশনার আমিনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে সিএমপির দামপাড়াস্থ সদর দপ্তরের মাত্র কয়েকশ গজ দূরে ব্যস্ততম জিইসি এলাকায় ওমরগনি এমইএস কলেজ শাখার ব্যানারে কয়েকশত নেতাকর্মী নিয়ে এক বিশাল মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে জিইসি মোড়ে এসে দীর্ঘক্ষণ জমায়েত হয় এবং নেতারা বক্তব্য দেন। ​সামাজিক যোগাযোগ মাধ্যমে

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আড়াইশ থেকে তিনশত নেতাকর্মী ‘শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে’, এবং ‘মুক্তিযুদ্ধের বাংলায়-রাজাকারের ঠাঁই নাই’ স্লোগানে পুরো এলাকা কাঁপিয়ে তোলে। ৫ই আগস্টের পর কয়েকটা সবচেয়ে বড় মিছিল ও জমায়েতের মধ্যে চট্টগ্রামে এটা ছিল একটি। ​বিএনপি-জামায়াত ও নাগরিক পার্টির আলটিমেটাম ​প্রকাশ্য দিবালোকে সিএমপি কার্যালয়ের কাছে এই মিছিলের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় স্থানীয় রাজনীতিতে। বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা ক্ষোভে ফেটে পড়েন। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সিএমপিতে ‘শুদ্ধি অভিযান’ পরিচালনার জোর দাবি জানান। বিএনপি-জামায়াতের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রলীগের ব্যানারে কেউ রাজনীতি করতে পারবে না এবং এভাবে প্রকাশ্যে মিছিল করা মানে

আমাদের জন্য চরম ক্ষতিকর। ​ভিডিও দেখে শনাক্ত, ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের অ্যাকশন ​এই ঘটনার পর তীব্র চাপের মুখে পড়েন সিএমপি কমিশনার। তিনি দ্রুত ভিডিও ফুটেজ দেখে মিছিলকারীদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সিএমপি প্রধানের নির্দেশের পরই সোমবার রাত থেকে মাঠে নামে পুলিশ। ​সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, নগরীর পাঁচলাইশ, খুলশী, কোতোয়ালি ও বায়েজিদ বোস্তামী থানা পুলিশ পৃথক পৃথক এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে মিছিলে অংশগ্রহণকারী ৯০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যেই আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন ছাত্রলীগ কর্মী প্রান্তকে আটকের মুহূর্তে কী ঘটেছিল—দেখা গেল ভিডিওতে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল গ্রেপ্তার শ্রাবণের তথ্যে গুলিসহ পিস্তল উদ্ধার বলিউড ছাড়ার কারণ জানালেন কমল হাসান অ্যাপ সুরক্ষায় ধূম্রজাল রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে ব্রাজিলের নালিশ আর্জেন্টিনাকেই সেরা মানেন জাপান কোচ বিশ্বকাপে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে যারা বেনজীরকে দেশে ফেরানোর অগ্রগতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় কমল তেলের দাম নিত্যপণ্যে ফের অস্থিরতা, নিয়ন্ত্রণ কার হাতে? মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইলের ব্যয় ২০৫ বিলিয়ন ডলার বায়বীয় ধারণায় প্রকল্প, ৬ হাজার কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রের কী হবে? শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত: সংশয়ের পদ্মা সেতুতে চার বছরে আয় ৩৩৯২ কোটি টাকা