গতির ঝড় তুলতে ভারতীয় দলে ‘রোলস রয়েস’, কে এই সিমার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪

গতির ঝড় তুলতে ভারতীয় দলে ‘রোলস রয়েস’, কে এই সিমার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪ |
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ভারত। সেই দলে বড় চমক মায়াঙ্ক যাদব। প্রথমবারের মতো ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এই ২২ বছর বয়সি পেসার। বলা হচ্ছে সুযোগ পেলে গতিতে বাংলাদেশি ব্যাটারদের নাস্তানাবুদ করে ছাড়তে পারেন এই তরুণ। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন ভারতীয় দলে ডাক পাওয়া কে এই পেসার? মূলত, সবশেষ আইপিএলে গতিতে ঝড় তুলে আলোচনায় আসেন মায়াঙ্ক। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে সবশেষ আইপিএলে অভিষেকের পর প্রথম দুই ম্যাচেই তুলেছেন ৬ উইকেট। হয়েছেন ম্যাচ সেরা। নিয়মিত ১৫০+ গতিতে বল করেছেন। এর মধ্যে ১৫৬.৭ কিলোমিটার ঘণ্টা বেগে বল করার রেকর্ডও আছে তার। যা সবশেষ আইপিএলে সবচেয়ে দ্রুত গতির বল হিসেবে

বিবেচিত ছিল। বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ভারত সে সময় লখনৌয়ের ফিল্ডিং কোচ জন্টি রোডস গতির জন্য মায়াঙ্ককে ‘রেসিং কারের’ গতির সঙ্গে তুলনা করে ‘রোলস রয়েস’ উপাধি দিয়েছিলেন। এবার সেই ‘রোলস রয়েস’-কেই বাংলাদেশের বিপক্ষে গতিতে ঝড় তুলতে ডেকেছে ভারত। যিনি গতিতে ঝড় তুলে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতে পারেন। আইপিএলে গতির ঝড় তুলে আলোচনায় আসার পর মায়াঙ্ককে দ্রুতই ভারতীয় দলে অভিষেকের দাবি উঠেছিল। তবে এরপর তিনি চোটে পড়লে সুযোগ হারান। তবে এখন চোট মুক্ত হওয়ায় বাংলাদেশের বিপক্ষে তাকে বাজিয়ে দেখতে চায় ভারত। আর সেই লক্ষ্যেই প্রথমবারের মতো তাকে দলে ডেকেছে ভারত। এখন দেখার অপেক্ষা একাদশে সুযোগ পেলে মায়াঙ্ককে কিভাবে সামলান নাজমুল হোসেন শান্ত,

লিটন দাসরা। কেননা, সবশেষ আইপিএলে মুস্তাফিজের সঙ্গে উইকেট তোলায়ও পাল্টা দিয়েছেন এই তরুণ। আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৯ ও ১২ অক্টোবর সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবারো মা হলেন পূজা ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৭৩০ জুনে ১ লাখ ১৮ হাজার হিসাব বেড়েছে স্কুল ব্যাংকিংয়ে রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই রোববার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের দাবি: ১০ লাখ নয়, বাংলাদেশে এসেছে ৫ লাখ ৪০ হাজার রুশ পারমাণবিক আইসব্রেকারে উত্তর মেরু জয় বাংলাদেশি প্রত্যয়ের লোডশেডিংয়ে নওগাঁয় কমেছে চাল উৎপাদন, পচে যাচ্ছে কোল্ড স্টোরেজের আলু এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান গণপরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প