ক্রয় সক্ষমতায় পিছিয়ে থাকা পাকিস্তানেই পণ্য বিক্রিতে ঝুঁকছে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৫

ক্রয় সক্ষমতায় পিছিয়ে থাকা পাকিস্তানেই পণ্য বিক্রিতে ঝুঁকছে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৫ |
দুই দশক পর অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকে নতুন করে বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পাকিস্তান বাংলাদেশ থেকে পাট ও কৃষিপণ্য আমদানি বাড়ানোর আগ্রহ জানিয়েছে। তবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানো কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন উঠেছে অর্থনীতিবিদদের মধ্যে। আজ ২৭শে অক্টোবর, সোমবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে নবম বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিক সভায় নেতৃত্ব দেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, দুই দেশের বাণিজ্যের

পরিমাণ এখনো ১ বিলিয়ন ডলারও নয়। এটি বাড়ানো দরকার। আমরা বাংলাদেশ থেকে পাটসহ কৃষিপণ্য আমদানি বাড়াতে চাই। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, সভায় আকাশ ও নৌপথে যোগাযোগ বাড়ানোসহ খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে অগ্রগতি আনতে নৌ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবে। প্রায় ২০ বছর পর এ বৈঠক অনুষ্ঠিত হলো। সর্বশেষ জেইসি বৈঠক হয়েছিল ২০০৫ সালের ১২ই সেপ্টেম্বর ঢাকায়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার পর দুই দেশের সম্পর্কে দীর্ঘদিনের অচলাবস্থা তৈরি হয়। গত বছর জঙ্গি হামলার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পর আবারও সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া শুরু হয় ড.

ইউনূস ও তার সরকার স্টেক হোল্ডারদের আগ্রহে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পাকিস্তান থেকে ৭৮ কোটি ৭০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে, কিন্তু রপ্তানি করতে পেরেছে মাত্র ৮ কোটি ডলারের পণ্য। অর্থাৎ, বাণিজ্য ভারসাম্য পাকিস্তানের পক্ষেই বেশি। অর্থনীতিবিদরা মনে করছেন, ক্রয় সক্ষমতা ও বৈদেশিক মুদ্রা সংকটে থাকা পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর উদ্যোগে বাংলাদেশ তেমন লাভবান হওয়ার সম্ভাবনা কম। বরং রপ্তানির চেয়ে আমদানিনির্ভর বাণিজ্য ভারসাম্য আরও ঘাটতিতে পড়তে পারে বলে তাদের আশঙ্কা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা 17 April: Mujibnagar Day — A Defining Moment in Bangladesh’s Liberation Struggle ১৭ই এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের এক স্মৃতি বিজড়িত দিন জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড আওয়ামী লীগ নেতাদের মুক্তিতে প্রথম আলোর জোরালো অবস্থান দিনে ৭-১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, শহরের চেয়ে গ্রামে সংকট তীব্রতর ১৭ এপ্রিল-বাংলাদেশের নূতন সূর্যোদয় বরিশাল নগরের প্রাণকেন্দ্রে ছাত্রলীগের ঝটিকা মিছিল অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে জুলাই-আগস্টে ঢাকায় হত্যাকাণ্ড বাড়ানোর নির্দেশ দেয় কে? জামায়াত জোট জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ; পিএস জনি আটক সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা ধর্মসিং চাকমা নিহত, ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ২ বোন