কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬

কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ |
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে নিজেদের পছন্দের লোক বসাতে না পেরে বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশকে দিনদুপুরে প্রকাশ্যে টমটম থেকে টেনেহিঁচড়ে নামিয়ে, মোবাইল ফোন কেড়ে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা তসলিম উদ্দিন ও তার ভাই মহিউদ্দিনের নেতৃত্বে এই তাণ্ডব চালানো হয়েছে বলে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগের বিবরণে জানা যায়, সম্প্রতি বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এডহক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। প্রস্তাবিত পদের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেদের বলয়ের লোক বসানোর জন্য প্রধান শিক্ষকের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। এর জের ধরে গত ২৭শে আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে

‘মাছ লিটন’ নামের এক ব্যক্তির নেতৃত্বে একদল সশস্ত্র লোক প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশের বাড়িতে চড়াও হয়। প্রায় ঘণ্টাখানেক সেখানে অবস্থান নিয়ে তাকে ‘মৃত্যুর হুলিয়া’ জারি করে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়। এর পরদিন ২৮শে আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে প্রধান শিক্ষক যখন কর্মস্থলে যাচ্ছিলেন, তখন মাঝপথে তার চলন্ত টমটম গাড়িটি আটকে দেন বিএনপি নেতা তসলিম ও তার ছোট ভাই মহিউদ্দিন। গাড়ির চালক আহমেদ শফি জানান, “আমি বাজালিয়া স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে যাচ্ছিলাম। মাঝপথে তসলিম ও তার ভাই মহিউদ্দিন গাড়ি থেকে তাকে নামান এবং ফোন কেড়ে নেন।” রাস্তায় চরম হেনস্তার পর অভিযুক্তরা দলবল নিয়ে খোদ বিদ্যালয়ে গিয়েও প্রধান শিক্ষকের কক্ষে

চড়াও হওয়ার চেষ্টা করে। তবে স্থানীয় অধিবাসী ও অভিভাবকদের তীব্র প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশ অভিযোগ করেন, প্রস্তাবিত এডহক কমিটির সভাপতির দৌড়ে থাকা আব্দুল ওয়াহাবের ইন্ধনেই তসলিম ও তার ভাই এই হামলা চালিয়েছেন। এই ওয়াহাবের পক্ষে সুপারিশ করেছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। এছাড়াও সংসদ সদস্যের এপিএস আসলাম দফায় দফায় প্রধান শিক্ষককে হুমকি দিয়ে আসছিলেন। উল্লেখ্য, ২০২৫ সালে আড়াই মাসের জন্য এডহক কমিটির দায়িত্বে থাকা আব্দুল ওয়াহাবকে শিক্ষক ও অভিভাবকদের চরম অসন্তোষের মুখে সরিয়ে দেওয়া হয়েছিল। এবারও সভাপতি পদে বসতে মরিয়া হয়েই তিনি এই পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর শিক্ষক সমাজের

নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থতিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, “সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। প্রধান শিক্ষককে প্রকাশ্যে হেনস্তার বিষয়টি যদি সত্য হয়ে থাকে, তবে ওই শিক্ষকের দ্রুত আইনের আশ্রয় নেওয়া উচিত।” ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর!