কথাসাহিত্যিক হাজেরা নজরুলের ইন্তেকাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫
     ১১:১০ অপরাহ্ণ

কথাসাহিত্যিক হাজেরা নজরুলের ইন্তেকাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:১০ 202 ভিউ
বিশিষ্ট কথাসাহিত্যিক, নাট্যকার ও শিক্ষাবিদ প্রফেসর হাজেরা নজরুল ইন্তেকাল করেছেন। সোমবার রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পথে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি। কথাসাহিত্যিক প্রফেসর হাজেরা নজরুল ১৯৪২ সালের ২০ নভেম্বর রাজবাড়ীতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। পরে পরিবারসহ রাজধানীর শান্তিনগরে স্থায়ীভাবে বসবাস করেন তিনি। ছিলেন একজন রত্নগর্ভা মা। তার তিন ছেলে ও একমাত্র কন্যাও জ্ঞানে গৌরবে সুপরিচিত। ছেলেরা দেশে-বিদেশে প্রতিষ্ঠিত এবং মেয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক। বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রকৌশলী নজরুল ইসলামের সহধর্মিনী হাজেরা নজরুল নিজেও

একজন মুক্তিযোদ্ধা। কর্মজীবনে দায়িত্ব পালন করেছেন সরকারের গুরুত্বপূর্ণ পদে। বিশেষ করে সরকারি বদরুন্নেসা কলেজ ও বাংলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বপালন করেছেন। ছিলেন সরকারের যুগ্মসচিব পদেও। কথাসাহিত্যিক ও নাট্যকার হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে আরও উজ্জল করে গেছেন হাজেরা নজরুল। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশের অধিক। এর মধ্যে উল্লেখযোগ্য- সমুদ্র বাসর, জোনাকির আলো, নির্বাচিত গল্প, নির্বাচিত নজরুল, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা দম্পতি, শরবিদ্ধ শিশির অন্যতম। সোমবার বাদ এশা ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা নামাজ শেষে আজিমপুরে কবরস্থানে তাকে দাফন করা হয়। এই মহিয়সী নারীর জন্য সবার দোয়া প্রার্থনা করেছে তার পরিবার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৫ মার্চ ১৯৭১- টঙ্গীতে শ্রমিক হত্যাকাণ্ড ও বিক্ষোভ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ফলের বাজারে নেই লাগাম, বিক্রেতারা যে যার ইচ্ছেমত হাঁকছেন দাম ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও বাংলাদেশের মতো অস্ট্রেলিয়াতেও উগ্রবাদী ইসলামপন্থী হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা ফাইনালে ‘আরও একটি’ বড় ইনিংস খেলতে মুখিয়ে স্যামসন ঐতিহাসিক ৭ই মার্চ এবং একজন হতদরিদ্র পঙ্গু ‘মনোয়ারা বিবি’ নেপালের ‘অভ্যুত্থানকারী’ যুবকরা ক্ষমতার কাছাকাছি, বাংলাদেশী আন্দোলনকারীরা কেন ব্যর্থ? কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি বেতন ৪৯ হাজার টাকা, নিজের ও স্ত্রীর নামে গড়েছেন অর্ধশত কোটি টাকার সম্পদের পাহাড় জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক বনমোরগ উদ্ধারের পর বনে ‘দেশি মোরগ’ অবমুক্ত করলেন বন কর্মকর্তা, খেয়ে ফেলার অভিযোগ রাষ্ট্রপতি: হাজারো প্রাণের বিনিময়ে আবার গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পারা যুবকের আত্মহননের চেষ্টার ভুয়া গল্প অন্তর্জালে, প্রকৃত ঘটনা যা জানা গেল বাধা ও শর্ত উপেক্ষা করেই জোয়াহেরুল ইসলামের জানাজায় মানুষের ঢল আওয়ামী লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা সমন্বয়ক জিনিয়ার ‘অন্ধকার জগৎ’: তরুণীদের নেশা করিয়ে পাঠানো হতো পুলিশ কর্মকর্তার কাছে! যশোরে পৈশাচিকতা: ছাত্রলীগ নেতা জাহিদের ৭৫ বছর বয়সী বৃদ্ধা মায়ের পায়ের রগ কাটল দুর্বৃত্তরা নেতাকর্মীদের মুক্তি না দিলে প্রত্যক্ষ আন্দোলনের হুঁশিয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের