ওয়াশিংটনকে আমরা থোড়াই কেয়ার করি: মাহমুদুর রহমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪

ওয়াশিংটনকে আমরা থোড়াই কেয়ার করি: মাহমুদুর রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ |
‘ওয়াশিংটনে ট্রাম্প আসলে আমাদের বিপ্লব ক্ষতিগ্রস্ত হবে বা কথিত ফ্যাসিবাদ আবার চলে আসবে এটা বিশ্বাস করি না। ওয়াশিংটনের নির্বাচনে আমাদের কিছু যায় আসে না।ওয়াশিংটনকে আমরা থোড়াই কেয়ার করি।’ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে লেখক সাহাদত হোসেন খানের ‘চব্বিশের গণঅভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান বলেন, ‘আমরা আমাদের ছাত্র-জনতার শক্তিতে বিপ্লব করেছি, কোনো বিদেশি শক্তিতে করিনি। আমরা ওয়াশিংটনকে থোড়াই কেয়ার করি। সুতরাং ওয়াশিংটনে ট্রাম্প আসলে আমাদের বিপ্লব ক্ষতিগ্রস্ত হবে বা কথিত ফ্যাসিবাদ আবার চলে আসবে এটা বিশ্বাস করি না। এটা যদি আমি বিশ্বাস করি তাহলে আমাদের মহান

শহিদদের প্রতি অবমাননা করা হবে। তারা জীবন দিয়েছে শক্তিশালী আত্মনির্ভর জাতি গড়ে তোলার জন্য।যে জাতি ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকবে না। তাই ওয়াশিংটনের নির্বাচনে আমাদের কিছু যায় আসে না। এটা আমাদের মনে রাখতে হবে।’ তিনি বলেন, ‘ট্রাম্পের বিজয়ের পর অনেকে বলছেন আওয়ামী লীগ বোধহয় ক্ষমতায় চলে আসবে। কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি হলো এই বিপ্লবে বিদেশি কোনো সমর্থন ছিল না। এই বিপ্লব সম্পূর্ণভাবেই আমাদের বিপ্লব। কাজেই ওয়াশিংটনে ট্রাম্প না বাইডেন না কমলা হ্যারিস আসল, তাতে আমাদের কিছু যায় আসে না। ওয়াশিংটনের সমর্থনে আমরা বিপ্লব করিনি।’ মাহমুদুর রহমান আরও বলেন, ‘গত ১৬ বছর ধরে বাংলাদেশ প্রকৃতপক্ষে ভারতের একটি আশ্রিত রাজ্যে পরিণত হয়েছে। আর সেখান

থেকে আমাদের দ্বিতীয়বার মুক্তি দিয়েছে আমাদের তরুণ সমাজ। আমাদের তরুণ ছাত্র-জনতা। অমরা শুধু ছাত্রের কথা বলি কিন্তু এটা বলতে গিয়ে আমরা যেন সাধারণ জনগণের কথা ভুলে না যাই, আমরা যেন শ্রমিকদের কথা ভুলে না যাই।’ জাতীয় সংহতি দিবস স্মরণ করে তিনি বলেন, ‘১৯৭৫-এর ৭ নভেম্বর আমরা সিপাহী জনতার বিপ্লব দেখেছি। যে অসাধারণ বিপ্লবের মাধ্যমে ভারতের ষড়যন্ত্র প্রতিহত করা হয়েছিল। সেই অভ্যুত্থানের মাধ্যমে সব বাংলাদেশি প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ লাভ করে।’ নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে এ সময় ভার্চুয়ালি বক্তব্য দেন সাবেক সেনাপ্রধান (অব) লেফটেন্যান্ট জেনারেল নূরুদ্দিন খান। এ সময় ‘চব্বিশের গণঅভ্যুত্থান’ বইয়ের লেখক সাহাদত হোসেন খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ দোররার নির্দেশ জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে ঝড়ের শঙ্কা ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’ ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা পে-স্কেলে মূল বেতন বাড়লেও ভাতায় কাটছাঁটের প্রস্তাব বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় যেসব সিদ্ধান্ত হলো নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নবীন-প্রবীনের মিলনমেলায় সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর মেসি না রোনালদো কে সেরা? গ্রুপ ‘বি’তে জমে উঠেছে নকআউটের লড়াই, কার সামনে কী সমীকরণ? পে স্কেল: আজকের বৈঠকে আসতে পারে বড় সিদ্ধান্ত হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২ দেশে স্বর্ণের দামে বড় ধস ‘কথিত স্বামী’ সমালোচনার জবাব দিলেন ববি