ইরানে হামলা হলে বিপর্যয় নেমে আসবে: ইসরাইলকে রাশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪

ইরানে হামলা হলে বিপর্যয় নেমে আসবে: ইসরাইলকে রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ |
ইরানের পরমাণু স্থাপনায় হামলা না চালাতে ইসরাইলকে পরামর্শ দিয়েছে রাশিয়া। এ ধরনের পদক্ষেপকে বিপর্যয়কর বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ বলেছেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলার কথা চিন্তা করলেও তা হবে পরমাণু নিরাপত্তার নিয়মের গুরুতর লঙ্ঘন। খবর বার্তা সংস্থা তাসের। রিয়ারকভ বলেন, আমরা ইরানের পরমাণু স্থাপনায় হামলার সম্ভাবনা অনুমানমূলকভাবে বিবেচনা করার বিরুদ্ধেও ইসরাইলকে বারবার সতর্ক করে আসছি। এটি হবে একটি বিপর্যয়কর পদক্ষেপ এবং প্রতিষ্ঠিত পারমাণবিক নিরাপত্তানীতির সম্পূর্ণ লঙ্ঘন। হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির প্রধান নেতাদের হত্যার জবাবে গত ১ অক্টোবর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরাইলে উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এ হুঁশিয়ারি দেওয়া হলো। তেহরান দাবি করেছে, ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র তাদের

লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, অন্যদিকে ইসরাইল জানিয়েছে যে, নিক্ষেপ করা ১৮০টি ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। ইসরাইলের চিফ অব জেনারেল স্টাফ উপযুক্ত সময়ে ইরানের ওপর অতর্কিত হামলা চালিয়ে জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করেন, ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে তেহরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে একটি চরম উস্কানিমূলক পদক্ষেপ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম